• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মমতার মাস্টারস্ট্রোকেই হোঁচট খেল বহরমপুরের ‘লম্বা রেসের ঘোঁড়া’

মমতার মাস্টারস্ট্রোকেই হোঁচট খেল বহরমপুরের ‘লম্বা রেসের ঘোঁড়া’

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, রাজ্যে, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

তিনি পশ্চিমবঙ্গে একাই টিমটিম করে জ্বালিয়ে রেখেছিলেন কংগ্রেসের প্রদীপ। তিনি বহরমপুরের ‘ডন’ অধীর রঞ্জন চৌধুরী। বিগত পাঁচটি লোকসভা ভোটে তাঁকে হারানোর মতো কাউকে পায়নি কোনও রাজনৈতিক দল। বহরমপুরের মাটিতে অধীরকে নিয়ে অসংখ্য মিথের জন্ম হয়েছে। কিন্তু ২০২৪ সালের লোকসভায় সেই সমস্ত মিথ মিথ্যা প্রমানিত করে তিনি হারলেন। বলা ভালো, বহরমপুরে অধীরকে হারাতে একটা মাস্টারস্ট্রোক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদূর গুজরাট থেকে নিয়ে এসেছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে। আর সেই মাস্টারস্ট্রোকেই বাজিমাৎ করল তৃণমূল। ভূপতিত হলেন অধীর, আর তাঁর ২৫ বছরের সাম্রাজ্য। ভেঙে গেল সব মিথ।

ADVERTISEMENT

২০২৪ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের নীতি মেনে বাংলায় কংগ্রেস এবং বামফ্রন্ট জোট করেছিল। কিন্তু খাতায় কলমে তৃণমূল ইন্ডিয়া জোটে থাকলেও বাংলায় একাই লড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বহরমপুর আসনে মনোনয়নপত্র পেশ করার দিন অধীরের গলায় কাস্তে-হাতুরি-তারার লাল উত্তরীয় সকলেরই নজর কেড়েছিল। ভোট প্রচারেও এবার বহরমপুর, মুর্শিদাবাদ আসনে কংগ্রেস-সিপিএমের মরিয়া চেষ্টা কম ছিল না। কিন্তু সব প্রচেষ্টাই মাঠে মারা গেল তৃণমূল নেত্রীর একটি চালে। প্রায় ৮৫ হাজার ভোটের ব্যবধানে জিতে দিল্লি যাচ্ছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। তিনি ভোট পেয়েছেন প্রায় ৫ লক্ষ ১৮ হাডার ৬৬, অপরদিকে কংগ্রেসের অধীর চৌধুরী পেয়েছেন ৪ লক্ষ ৩২ হাজার ৩৪০ ভোট। অন্যদিকে বহরমপুরে বিজেপির প্রার্থী ডঃ নির্মল কুমার সাহা পেয়েছেন ৩ লক্ষ ৬৪ হাজার ৩৬৯টি ভোট। সবমিলিয়ে রাজনীতির ময়দানে অনভিজ্ঞ ইউসুফ বহরমপুরের মতো আসনে অনায়াসে হারিয়ে দিলেন সংসদীয় রাজনীতিতে পাহাড় প্রমান অভিজ্ঞতাসম্পন্ন অধীর চৌধুরীকে।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

বহরমপুরের অধীর দূর্গ যে নড়বড়ে হয়েছে সেটার প্রমান পাওয়া গিয়েছিল একুশের বিধানসভা ভোটেই। কিন্তু সেটা মেরামত করতে সেরকম উদ্যোগী হতে দেখা যায়নি অধীর চৌধুরীকে। একুশের ভোটে খোদ বহরমপুর বিধানসভা আসনে অধীরের অন্যতম অনুগামী মনোজ চক্রবর্তীকে হারিয়ে পদ্মফুল ফুটিয়েছিলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। পাশাপাশি বহরমপুর লোকসভার বাকি ছটি আসনেই তৃণমূলের দাপটে ফুটেছিল ঘাসফুল। ফলে অধীর গড় সে বারই শূন্যে পৌঁছে গিয়েছিল। এই জয়ের পরই চব্বিশের লোকসভায় মমতার মাস্টারস্ট্রোক। সংখ্যালঘু অধুষ্যিত মুর্শিদাবাদ জেলায় বহরমপুর আসনে তিনি প্রার্থী করেন ইউসুফ পাঠানের মতো তারকাকে। যিনি জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা। আইপিএলেও তিনি সমান জনপ্রিয় ক্রিকেটার ছিলেন। সর্বপরি তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। ফলে বহরমপুরের মতো আসনে ইউসুফের জনপ্রিয়তা ছাপিয়ে গেল অধীরকে। যদিও লোকসভা ভোটের প্রাক্কালে অধীর তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বহরমপুরে তাঁর বিরুদ্ধে যেন মমতা নিজে লড়েন। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কিছু না বললেও ইউসুফকে প্রার্থী করে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। কার্যক্ষেত্রে দেখা গেল সেটাই সামলাতে পারলেন না অধীর।

 

রাজনৈতিক মহলের মতে, বহু আগে থেকেই বহরমপুরে কংগ্রেসের সাংগঠনিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছিল। তবুও তা মেরামত করতে পারেননি অধীর। কংগ্রেসের সংগঠন চলে গিয়েছিল তৃণমূলের দখলে। কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর অধীর বারবার বলে এসেছেন, লোকসভা ভোটে তিনিই শেষ কথা। বহরমপুরে বরাবরই দেখা গিয়েছে, দিল্লির ভোট একেবারেই আলাদা। বিধানসভা হোক বা পুরসভা, পঞ্চায়েত ভোট, কংগ্রেস সেভাবে ভোট না পেলেও লোকসভায় বহরমপুরবাসী বরাবর ভরসা রেখেছিলেন অধীরের উপর। সেই ১৯৯৬ সালের বিধানসভা ভোটে নবগ্রাম আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অধীর। এরপর আর তাঁর বিজয়রথ থামেনি। বলা হয়, বঙ্গ রাজনীতির লম্বা রেসের ঘোঁড়া হলেন অধীর। পরপর পাঁচবার তিনি জিতে লোকসভায় গিয়েছেন। শেষবার তিনিই ছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সেই অধীরের জয়রথ এবার থামলো, প্রথমবার ভোটে দাঁড়ানো ইউসুফ পাঠানের কাছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে, ইউসুফের মতো তারকা প্রার্থী, তৃণমূলের দক্ষ সংগঠন এবং বিজেপির জনপ্রিয় চিকিৎসক প্রার্থী নির্মল চন্দ্র সাহার ত্রিমুখী চাপেই এবার ধরাশায়ী হল অধীরের দূর্গ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বিশ্বকাপ অভিযানের আগে চনমনে ভারত

Next Post

ইন্ডিয়া জোটের কাপ্তান রাহুল হলেও ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ অখিলেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি