রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান দুবাই যেতে চান। মরু দেশে পাড়ি দেওয়ার জন্য তিনি দ্বারস্থ হয়েছেন ব্যাঙ্কশাল আদালতে। যা শুনে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আচমকা কেন বিদেশ যাত্রার ইচ্ছে হল বাকিবুরের? তা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে জল্পনা। বুধবার কলকাতায় ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানিয়েছেন বাকিবুর। তার বক্তব্য, ব্যবসায়িক প্রয়োজনে তিনি বিদেশযাত্রা করতে চান। এ ছাড়া তাঁর সন্তানেরাও বিদেশে থাকেন। তাঁদের সঙ্গেও দেখা করতে চান অভিযুক্ত ব্যবসায়ী। পাশাপাশি সেখানকার কিছু নথিপত্রও পুনর্নবীকরণের প্রয়োজন রয়েছে বলে দাবি বাকিবুরের। তবে তাঁর বিদেশযাত্রার আবেদনে আপত্তি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিজেদের আপত্তির কথা আদালতে লিখিত ভাবে জানিয়েছে তারা। তবে কী কারণে আপত্তি, সেটি এখনও ইডির তরফে প্রকাশ্যে জানানো হয়নি। ইডির তরফে আদালতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, রেশন কেলেঙ্কারিতে হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। আর্থিক তছরূপের মামলা রয়েছে বাকিবুরের নামেও। এমনকী বাকিবুরের অর্থ তছরূপের সঙ্গে দুবাই যোগ রয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আগেই আদালতে জানানো হয়েছিল। সূত্রের দাবি, ওই প্রসঙ্গ টেনে বাকিবুরের দুবাই যাত্রার বিরোধিতা করেছে ইডি। এ ব্যাপারে আদালত অবশ্য এদিন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।বাকিবুরের সঙ্গেই জামিন পেয়েছিলেন রেশন দুর্নীতি মামলায় অপর অভিযুক্ত বিশ্বজিৎ দাস। তিনিও জামিনের পর দুবাই যাওয়ার আবেদন জানিয়েছিলেন আদালতে। বিশ্বজিতের আবেদন ইতিমধ্যে মঞ্জুর করেছে আদালত। এ বার বাকিবুরের ক্ষেত্রে আদালত কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেতে শুরু করেছে।
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post