• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
৫৩ বছর পর ফের বংলাদেশে ঢুকছে পাকিস্তানি সেনা! ‘বন্ধু’ ইউনূসের হাল ধরছে শাহবাজ?

৫৩ বছর পর ফের বংলাদেশে ঢুকছে পাকিস্তানি সেনা! ‘বন্ধু’ ইউনূসের হাল ধরছে শাহবাজ?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

বাণিজ্য থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে শিল্প, সব ক্ষেত্রেই এখন পাকিস্তানের মুখাপেক্ষী হতে চাইছে বাংলাদেশের ইউনূস বাহিনী। এবার সামরিক ক্ষেত্রেও পাকিস্তানের সঙ্গে খুলে আম গাঁটছড়া বাঁধতে চলেছে বাংলাদেশ। সূত্রের খবর, বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম, বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছে পাকিস্তানের সেনাবাহিনী। প্রায় ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে পাক সেনা। নিশ্চই কৌতুহল হচ্ছে, কেন পাক সেনাবাহিনী বাংলাদেশে ঢুকবে? জানা যাচ্ছে এবার বাংলাদেশি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে পাকিস্তানি সেনা কর্তারা। পাশাপাশি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনী যৌথ মহড়ায় অংশগ্রহন করবে। যা সাম্প্রতিক সময়ের নিরিখে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

চলতি বছরের ৫ আগষ্ট শেখ হাসিনার পতন এবং তাঁর ভারতে পালিয়ে এসে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। যদিও ডিসেম্বরের শুরুতে ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের বিদেশসচিবের সঙ্গে। তাতে সম্পর্কের কঠিন বরফ কিছুটা হলেও গলতে শুরু করেছিল। কিন্তু বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহ ফের উল্টোদিকে মোড় নিতে শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে কায়েরো শহরে গিয়েছিলেন। ওই বৈঠকের ফাঁকে তিনি আলাদা করে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে। বাংলাদেশি মিডিয়ার খবর, দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বৈঠকে অনেকগুলি বিষয়ে সমঝোতা হয়েছে। যার মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প সম্ভাবনা ও শিক্ষা ক্ষেত্রে পারিস্পরিক সহযোগিতার মতো বিষয়। এখন জানা যাচ্ছে, বাংলাদেশি সেনাকে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান। এর জন্য পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ সাহির শামশাদ মির্জা বাংলাদেশে সেনা অ্যাকাডেমিগুলিতে পাক সেনা লেকচারারদের পাঠাতে চান। যা মুহাম্মদ ইউনূস মেনে নিয়েছেন। ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সেনা একাডেমিগুলিতে পাক সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের দেখা যাবে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীকেই পিছু হঠতে বাধ্য করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। শেখ মুজিবরের নেতৃত্বে এই মুক্তিযোদ্ধাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল ভারতীয় সেনারা। এমনকি তাঁদের যুদ্ধাস্ত্র দিয়েও সাহায্য করেছিল তৎকালীন ইন্দিরা গান্ধির সরকার। পরে ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে। এবং এর পরেই পূর্ব পাকিস্তানের থেকে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। সেবার জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তান সেনা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে। তার তাঁরা বাংলাদেশ ছেড়েছিলেন। সেই শেষ, তার পর আর কোনও কালেই বাংলাদেশের মাটিতে আর দেখা যায়নি পাকিস্তান সেনাবাহিনীর কোনও সদস্যকে। এবার সেই চিত্র বদলাতে চলেছে। ওয়াকিবহাল মহলের অভিমত, পাকিস্তান সেনাবাহিনী যদি সরাসরি বাংলাদেশের সেনা একাডেমিতে ঢুকে পড়ে তাহলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।

মহম্মদ ইউনুসের সরকার এই পথে হাঁটলে পাকিস্তানের প্রভাব–প্রতিপত্তি বাড়বে বাংলাদেশের ওপর। সেই সঙ্গে বাড়বে জঙ্গি কার্যকলাপও। অপরদিকে, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনী যৌথ মহড়ায় অংশগ্রহন করতে চলেছে বলে খবর। যা নিয়ে আলাদা উত্তেজনা সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। কারণ ইতিমধ্যেই ভারত বঙ্গোপসাগরে ভারতীয় নৌবহর বাড়িয়েছে। ভারতের একটি বিমানবাহী রণতরী ছাড়াও বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ এই মুহূর্তে বঙ্গোপসাগরে মোতায়েন রয়েছে। ফলে কাছাকাছি যদি বাংলাদেশ ও পাকিস্তানের নৌ মহড়া চলে তাহলে তা যে কোনও মুহূর্তে উত্তেজনা সৃষ্টি করতে পারে। যদিও আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই তারপর বাংলাদেশ-পাকিস্তানের মাখামাখি কতটা থাকে, সেটা সময়ের অপেক্ষা।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ভারত-আরাকান আর্মির বৈঠকের পরই সামনে এল বড় আপডেট, প্রবল চাপে বাংলাদেশ!

Next Post

ধোনির বাড়িতে বেআইনি কার্যকলাপ, তদন্ত শুরু করল ঝাড়খন্ড সরকার

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
7
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
20
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
25
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
18
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
22
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
19
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
10
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
19
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
27
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
24
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি