• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জেল মুক্ত অনুব্রত, বীরভূমে খাসির ভুরিভোজ

২ বছর পর নিজের ডেরায় ফিরলেন বীরভূমের ‘বাঘ’

administrator by administrator
2 years ago
in Top Story, রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন তিনি। সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পান বীরভূমের দুঁদে তৃণমূল নেতা অনুব্রত। সোমবার রাতে তিহাড়-মুক্তি ঘটে তাঁর। এরপর রাতেই দিল্লি থেকে কলকাতার বিমান ধরেন। রাত ২টো বেজে ২০ মিনিটের কলকাতা এসে পৌঁছন তিনি। সাড়ে ৪টের কিছু আগে কলকাতায় অবতরণ করে সেই বিমান। দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তারপর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। তিহাড় থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাতের বিমানেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতায়। দমদম বিমানবন্দরে অবতরণের পর ভোর সাড়ে ৫টা নাগাদ সোজা বীরভূমের উদ্দেশে রওনা দেন অনুব্রত। সঙ্গে ছিলেন সুকন্যা এবং অনুব্রত-ঘনিষ্ঠ আরও কয়েক জন নেতা। সকাল ৯টা নাগাদ সড়কপথে বর্ধমান হয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন তিনি। বর্ধমান হয়ে বোলপুর ফেরার পথে মাঝে একবার দাঁড়িয়েছিল অনুব্রতর গাড়ি। সেইসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল নেতা জানান, তিনি আদালতকে সম্মান করেন এবং আইন মেনে চলেন। একইসঙ্গে তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনি। বরাবর তাঁর সঙ্গেই থাকবেন। অনুব্রতর ঘর ওয়াপসিতে একপ্রকার উৎসবের মেজাজ বোলপুরে। তিনি ফেরার আগে থেকেই তাঁর নীচুপট্টির বাড়ি ঘিরে যেমন ছিল নিরাপত্তা, তেমনই চোখে পড়ার মতো ছিল কর্মী-সমর্থকদের ভিড়। তাঁদের দিকে তাকিয়ে আবেগে ভাসলেন অনুব্রত। বাড়ির সামনে সকাল থেকেই অপেক্ষা করছিলেন বোলপুর-সিউড়ির বিধায়করা। তবে অনেকেই কেষ্টর ঘরে ঢুকতে পারলেও, সেখানে প্রবেশের অনুমতি পেলেন না এই দু’ জন। সূত্রের খবর রাজ্যের মন্ত্রী  চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দু বছর আগে যেভাবে ভিড় ঠেলে কোনওক্রমে তাঁকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই, এ দিনও ঠিক একই ভাবে ভিড়ের মধ্যে দিয়েই কোনওক্রমে বাড়িতে ঢোকেন অনুব্রত৷ বাড়িতে ঢুকেই দরজায় দাঁড়িয়ে কর্মী, সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান অনুব্রত মণ্ডল, নমস্কারও করেন৷ সকালে প্রাক্তন জেলা সভাপতিকে স্বাগত জানাতে বোলপুরের রাস্তাজুড়ে দলীয় কর্মীরা ভিড় করেছিলেন ৷ তাঁদের হাতে অনুব্রতর ছবি পোস্টার ৷ নেতার বাড়ি ফেরার উচ্ছ্বাসে নকুলদানা বিলি করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ সবুজ আবির খেলে, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে স্বাগত জানানো হয় প্রাক্তন জেলা সভাপতিকে ৷ তিনি এলাকায় ঢুকতেই শাঁখ বাজাতে থাকেন মহিলারা। এদিকে ঘটনাচক্রে মঙ্গলবার  জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনিক বৈঠক করবেন তিনি৷ অনুব্রতর সঙ্গে দেখা হত পারে তৃণমূল সুপ্রিমোর৷ এই প্রসঙ্গে অবশ্য দিদির ‘কেষ্ট’ বলেন, “শরীর যদি ঠিক থাকে, তাহলে দিদির সঙ্গে দেখা হতে পারে ৷” এতদিন পর চেনা মানুষদের দেখে স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে পড়েছেন কেষ্ট ও সুকন্যা। চেয়ারে বসে চোখের জল মুছতে দেখা গেল দাপুটে নেতাকে। কেঁদে ফেললেন অভিমানী সুকন্যাও।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

অমিত শাহের মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা

Next Post

‘রাজ্যের পুজো কমিটিগুলিকে কম করে ১০ লক্ষ টাকা দিন’: প্রধান বিচারপতি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
21
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
22
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
21
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি