শুক্রবার শেষ রাতে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু শুক্রবার বিকেলে জুনিয়র ডাক্তারদের মিছিলে পুলিশের হামলাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে প্রশাসনের সদিচ্ছা নিয়ে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাঁরা যখন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এসএসকে এম থেকে মিছিল নিয়ে ওয়াই চ্যানেলের দিকে আসছিলেন, তখন পুলিশ তাদের উপর বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে। এরপরই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেয়ার সিদ্ধান্ত কার্যকরী করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন প্রত্যাহার না করলেও কর্মবিরতি প্রত্যাহার করে নেন। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত বৃষ্টির মধ্যেও জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় তাদের অবস্থান চালিয়ে যান। এখন পুজোর মধ্যেও যদি ডাক্তারদের এই ধরনের অবস্থান কর্মসূচি চালু থাকে তাহলে সেটা প্রশাসনের পক্ষে অস্বস্তিকর হবে এব্যাপারে কোন সন্দেহ নেই। রাজনৈতিক মহলের মতে ডাক্তারদের হ্যান্ডেল করবার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post