• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর”! একা সঞ্জয় কেন? বাকিরা সব গেল কোথায়?

“সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর”! একা সঞ্জয় কেন? বাকিরা সব গেল কোথায়?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, কলকাতা, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
54
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত বছরের ৯ আগস্ট, সেই অভিসপ্ত দিনে কলকাতার নামী মেডিকেল কলেজের সেমিনার রুমে পাওয়া গেল কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের দেহ। এরপরের ঘটনা এখন গোটা ভারতবাসী জানেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ গ্রেফতার করে তাঁদেরই এক সিভিক ভলান্টিয়ারকে। যার নাম সঞ্জয় রায়। পরে ১৩ আগস্ট কলকাতা হাইকোর্ট আর জি কর ধর্ষণ ও খুনের মামলার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দেয়। পরের কয়েকমাস ধরে তদন্ত চালিয়েও সিবিআই একা সঞ্জয়কেই দোষী হিসেবে দায়ী করে। আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নামেই চার্জ গঠন করে সিবিআই। শুনানির শেষে ১৮ জানুয়ারি রায়ও ঘোষণা করে দিয়েছে শিয়ালদা আদালত। ২০ জানুয়ারি, সোমবার সাজাও ঘোষণা করে দিলেন বিচারক। সাজা ঘোষণা করে বিচারক সঞ্জয়ের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে”। বিচারক এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে নারাজ। বহু প্রশ্নের উত্তর বাকি রেখেই আর জি কর মামলার প্রথম সাজা ঘোষণা হয়ে গেল সোমবার।

ADVERTISEMENT

২০২৪ সালের সবচেয়ে সাড়া জাগানো ঘটনা, আর জি কর ধর্ষণ ও খুন মামলার প্রথম সাজা ঘোষণার পরও রয়ে গিয়েছে একাধিক প্রশ্ন। একা সঞ্জয় রায়ই দোষী? ঘটনার দিন আর জি করের সেমিনার হলে যা যা হয়েছিল, এবং পরবর্তী সময় ওই ঘটনায় সিবিআই আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং স্থানীয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছিল সিবিআই। তাঁদের বিরুদ্ধে কেন এখনও প্রমাণ জমা করতে পারল না তদন্তকারীরা, সেই প্রশ্নও উঠছে। বারবার কেন বলা হচ্ছে একা সঞ্জয় রায়ই ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত, যেখানে একাধিক প্রমান বলছে ওই নারকীয় ঘটনা একার পক্ষে সম্ভব নয়। ওই তরুণী চিকিৎসকের পরিবার যে বারবার ক্রাইম সিনে প্রমাণ লোপাটের দাবি জানিয়ে আসছিল, এমনকি জানুয়ারির প্রথম সপ্তাহেই ৩৫টি প্রশ্ন তুলে ৫৭ পাতার একটি রিপোর্ট শিয়ালদা আদালতের বিচারকের কাছে জমা দিয়েছিল, তার কি হল সেই প্রশ্নও উঠছে।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রথমেই যে অভিযোগটি সবচেয়ে বড় আকারে সামনে আসছে, সেটা হল কেন্দ্র ও রাজ্যের সেটিং। আর জি করের ঘটনায় সেটাই সত্যি বলে মনে হচ্ছে বলে মেনে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এবং সাধারণ মানুষের একটা বড় অংশ। যারা আর জি করের ঘটনার পর দিন-রাত এক করে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছিলেন। বিশেষজ্ঞ এবং চিকিৎসকমহলের একাংশের দাবি, আর জি কর হাসপাতালে ওই তরুণী চিকিৎসকের উপর যে নির্মম অত্যাচার করা হয়েছিল, তা কার্যত প্রমাণিত। নির্যাতিতার পোস্ট মর্টেম তড়িঘড়ি করানো এবং দ্রুততার সঙ্গে দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আর এই ষড়যন্ত্রে যে রাজ্যের উপরমহলের অনেকে যুক্ত সেটাও বোঝা যায়। নির্যাতিতার পরিবার, তথা বাবা-মা বারবার দাবি করেছিলেন, তাঁদের প্রথমে ফোন করে আত্মহত্যার কথা বলা হয়েছিল। পরে তাঁরা হাসপাতালে পৌঁছলেও মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। প্রায় তিন ঘণ্টার বেশি সময় বসিয়ে রাখা কেন হয়েছিল? নির্যাতিতার পোস্ট মর্টেমে যে বিপুল পরিমাণ আঘাতের উল্লেখ আছে, তা কোনও ভাবে একার পক্ষে অল্প সময়ে করা সম্ভব নয় বলেই দাবি চিকিৎসকদের। এও জানা যাচ্ছে, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের রিপোর্টে নির্যাতিতার যৌনাঙ্গ ও পায়ুর স্যাম্পলে অন্তত অন্য একজনের ডিএনএ পাওয়া গেছে। কে সে? তার উত্তরও অজানা রইল। তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি? নাকি এর পিছনে অন্য কোনও অঙ্ক রয়েছে। সিবিআই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পর দাবি করেছিল, এই ঘটনায় আরও উপরমহলের হাত রয়েছে। প্রশ্ন উঠছে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের তথ্যপ্রমান লোপাটের অভিযোগে গ্রেফতার করা হলেও মূল চার্জশিটে তাঁদের নাম রাখা হয়নি। কেন? সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে সিবিআই, নাকি এবারও বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদবে?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সামরিক শক্তিতে দুই ধাপ এগোল বাংলাদেশ, তিন ধাপ পিছলে গেল পাকিস্তান! ভারত সেই সুপারপাওয়ার

Next Post

ট্রাম্পের জালে ইউনূস, অ্যাকশনে টিম ট্রাম্প

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
18
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
8
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
20
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
23
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
18
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি