• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
 ট্রাম্পের সাথে পুরনো শত্রুতা, মুখ খুললেন ইউনূস

ট্রাম্পের হুশিয়ারির মুখে ইউনুস,লেজে-গোবরে বাংলাদেশের সেনাপ্রধান

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
34
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

রক্তাক্ত গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রিত। তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে। এবার ‘পলাতক’ শেখ হাসিনাকে সরকারিভাবে ফেরৎ চাওয়ার বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। গত মাসের রবিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ তাঁর সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন। আর সেই ভাষণেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব।’ গত ১৫ বছরে বাংলাদেশে ঘটা সব অপকর্মের বিচার করবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন মহম্মদ ইউনূস। যদিও ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট পদে বসা ভাবিয়ে তুলছে বাংলাদেশকে। বাংলাদেশের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জয়-পরাজয় গুরুত্বপূর্ণ ছিল। কারণ যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি। তেমনভাবে পরিবর্তন না হলেও সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত এম হুমায়ূন কবিরের মতে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বৈদেশিক নীতির কথা বিবেচনা করেন, সেই ব্যাপারে একটি অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ, যেখানে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের কারণে দুই দেশের সম্পর্কের পরিবর্তন হতে পারে। কমলা হ্যারিস জয়ী হলে সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় থাকত। তবে ট্রাম্পের জয় বাংলাদেশকে ভাবিয়ে তুলছে। যেখানে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উন্নয়ন, সংস্কার, অন্যান্য সমর্থন করে এসেছে। সেখানে ট্রাম্প ও তার প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশকে সহায়তা প্রদানে আগ্রহী হবে না।’ বিশেষ করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নীতিগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। “আমেরিকা ফার্স্ট” নীতির অধীনে ট্রাম্প প্রশাসন তাঁদের নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে বৈশ্বিক সম্পর্ক পরিচালনা করতে পারে। যদিও আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও তাঁদের পররাষ্ট্রনীতিতে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না। বর্তমানে বাংলাদেশের রাজনীতি পিপাসু ব্যক্তিদের মনে একটা জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ ভবিষ্যৎ কেমন হবে? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতে পারে তা নিয়ে বিস্তর আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য যুক্তরাষ্ট্রের অনেকাংশে ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার, যেখানে প্রতি বছর প্রায় ১০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। ট্রাম্প প্রশাসনের চীন বিরোধী বাণিজ্যনীতি যেমন, চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ বাংলাদেশের জন্য সুবিধাজনক হতে পারে। মার্কিন বাজারে চীনা পণ্যের বিকল্প হিসেবে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়তে পারে। তবে ট্রাম্প প্রশাসনের নীতি সবসময় প্রতিকূল হতে পারে। উদাহরণস্বরূপ, ট্রাম্পের আমলে মার্কিন বাণিজ্য চুক্তিগুলোতে কঠোর শর্ত আরোপের প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ যদি এই কঠোর শর্ত পূরণ করতে ব্যর্থ হয় তবে বাণিজ্য সুবিধা হ্রাস পেতে পারে। তাই বাংলাদেশকে আরও প্রতিযোগিতামূলক পণ্য সরবরাহ এবং মার্কিন বাজারের চাহিদা মেটাতে প্রস্তুত থাকতে হবে। এছাড়াও প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীনই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার ক্ষমতায় বসে কি সেই বিষয়ে কোনও পদক্ষেপ করবেন? এই দিকে তাকিয়ে বাংলাদেশ তথা গোটা বিশ্ব। ভারতের সঙ্গে এমনিই সম্পর্ক ভাল আমেরিকার। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যেভাবে বিশ্বশক্তি হয়ে উঠছে, তাতে এমন বন্ধুকে পাশে রাখতে চায় আমেরিকাও। সেখানেই টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে। ভারতকে পাশে পেতে এবং আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার ভাল ভাবমূর্তি গড়তে ট্রাম্প যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন না, এ কথা কেউ বুক ঠুকে বলতে পারবেন না। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সামলাতে চাপ রয়েছে সেনা প্রধানের ওপরেও। ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব, অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারে ট্রাম্পের মন্তব্য ভাবাচ্ছে সেনাপ্রধান কেও। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, তা বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না বলে দিল্লিকে জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, তা বাংলাদেশ ভালো চোখে দেখছে না বলে নয়াদিল্লিকে জানিয়েছে ঢাকা। দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের নিরিখে তার এসব বন্ধ রাখা জরুরি।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাসিনাকে পাশে নিয়ে ভারতের হুংকার, কড়া বার্তা পেল সেনাপ্রধান

Next Post

৪০ বছরে হ্যাটট্রিক করে আই এস এল এ ইতিহাস সুনীল ছেত্রীর

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি