• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খড়দহ ক্ষেত্রপাল ঠাকুর বাড়িতে ‘বলি’ শুরুর আগেই নিদ্রা যান পড়শি শ্যামসুন্দর!

খড়দহ ক্ষেত্রপাল ঠাকুর বাড়িতে ‘বলি’ শুরুর আগেই নিদ্রা যান পড়শি শ্যামসুন্দর!

administrator by administrator
10 months ago
in Top Story, পুজো স্পেশাল, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলার আনাচে কানাচে বিভিন্ন বনেদি বাড়িতে হয় দশভূজার আরাধনা। এরকমই বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল খড়দহের ভট্টাচার্য পরিবার বা ক্ষেত্রপাল ঠাকুর বাড়ির পুজো। জাকজমকে এই পুজো কলকাতার বনেদি বাড়িগুলিকে টেক্কা দিতে না পারলেও এর প্রাচীনত্ব এবং আভিজাত্যে কোনও খামতি নেই। জানা যায়, এটি উত্তর ২৪ পরগণা জেলার দ্বিতীয় প্রাচীনতম দুর্গাপুজো। যার বয়স আনুমানিক ৫০০ বছর।

ADVERTISEMENT

শহর কলকাতা ও আশপাশের অঞ্চলে বহু প্রাচীন বনেদি বাড়িতে দুর্গাপূজা হয়। আর প্রায় প্রতিটি বনেদি বাড়ির পুজোর গল্প সকলের পক্ষে জানা সম্ভব হয় না। এমনই এক বনেদি বাড়ি হল খড়দহ ভট্টাচার্য পাড়ার ক্ষেত্রপাল ঠাকুরবাড়ি। এখানকার দূর্গাপুজো অন্যান্য বনেদি বাড়ির পুজোর মতোই, কিন্তু বেশ কিছু স্বকীয়তা রয়েছে। খড়দহ ভট্টাচার্য পাড়ার ক্ষেত্রপাল ঠাকুরবাড়িতে মায়ের পূজোয় মহিলাদের প্রাধান্য দেওয়া হয়। প্রতিবছর পরিবারের মধ্যেই কোনও এক মহিলার নামে সংকল্প করে পুজো দেওয়ার রীতি ক্ষেত্রপাল ঠাকুর বাড়িতে। যিনি সংকল্প হবে, তিনি বাড়ির কন্যা, অথবা বাড়ির বধূও হতে পারেন। তাঁকে পুজোর কয়েকদিন পুজোর উপাচারে অংশ নিতে হয়. তেমনই পুজোর পর তাঁকে নিজ হস্তে হবিষ্য রান্না করে খেতে হয়। জানা যায় কোনও এক কালে এই পরিবারের এক বধূ সতী হয়ে স্বামীর সাথে সহমরণে গিয়েছিলেন। এর পর থেকে তাঁর স্মৃতিতে মহিলাদের নামে পুজোর সংকল্প করার রীতি চালু হয় এই পরিবারে। এছাড়াও আরও কয়েকটি ব্যতিক্রমী রীতি আছে খড়দহ ক্ষেত্রপাল ঠাকুরবাড়ির দুর্গাপুজোয়।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

খড়দহের ভট্টাচার্য পরিবারে দশভুজার পুজো হয় সম্পূর্ণ ভাবে শাক্ত মতে। কথিত আছে, একটা সময় পুজোর দিনগুলিতে এখানে মোষ, ছাগ এবং মৎস্য বলি দেওয়া হতো। কিন্তু ক্ষত্রপাল ঠাকুরবাড়ির পাশেই প্রতিষ্ঠিত হয়েছে শ্যামসুন্দর মন্দির। শোনা যায়, শ্যামসুন্দর মন্দিরের পুরোহিতরা ভট্টাচার্য পরিবারের কাছে আর্জি জানান বলি প্রথা তুলে দেওয়ার জন্য। প্রথমদিকে মন্দিরের পুরোহিতরা ভট্টাচার্য পরিবারের কাছ থেকে বলির সময় জেনে নিতেন। এরপর বলির আগেই শ্যামসুন্দরকে খাবার বা ভোগ অর্পণ করা হত। এবং তিনি সেই ভোগ গ্রহণ করে বলির আগেই নিদ্রা যেতেন। পরবর্তী সময়, শ্যামসুন্দরের মর্যাদা ক্ষুন্ন না করে পশু বলি বন্ধ করে দিয়েছেন ভট্টাচার্য পরিবার। তবে প্রাচীন রীতি মেনে আখ, চালকুমড়ো ইত্যাদি বলি হয় এখন। তবে আজও প্রাচীন রীতি মেনে বলি শুরু হওয়ার আগেই শ্যামসুন্দরের মন্দিরে বিগ্রহকে ভোগ অর্পণ করে তাঁকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এছাড়া ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মাকে মাছ দেওয়া হয় এখানে। পাশাপাশি, সন্ধিপুজোয় এঁচোড়ের তরকারি এবং কাঁচা আমের চাটনি নিবেদন করা হয় ভোগে। একই ভাবে দশমীর ভোগে শীতল ভোগ অর্থাৎ পান্তা এবং কচুর শাক থাকে।

ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্ম সুদীপ্ত ভট্টাচার্য জানালেন আরও এক আশ্চর্য রীতির কথা। পুজোর চারদিনই মাকে দর্পনে মহা স্নান করানো হয়। এরজন্য ১০৮ ধরণের জল ব্যবহার করা হয়। সাড়া বছর ধরে ভট্টাচার্য পরিবারের সদস্যরা এই জল সংগ্রহ করেন। মহালয়া থেকেই ক্ষেত্রপাল রাজবাড়িতে শুরু হয়ে গিয়েছে দশভূজার আরাধনা।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

এক বছরেই খেল খতম ইউনূসের! বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করতে চলেছে এডিবি

Next Post

মির্জা ফকরুলের বিস্ফোরক দাবি! তোলপাড় বাংলাদেশের রাজনীতি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by administrator
March 12, 2026
0
18
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
37
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by administrator
March 4, 2026
0
29
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
34
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
28
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
40
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
28
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
17
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by administrator
December 4, 2025
0
28
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by administrator
November 21, 2025
0
37
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
মির্জা ফকরুলের বিস্ফোরক দাবি! তোলপাড় বাংলাদেশের রাজনীতি

মির্জা ফকরুলের বিস্ফোরক দাবি! তোলপাড় বাংলাদেশের রাজনীতি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি