• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শুধুই শীতের আমেজ, কনকনে শীতের অপেক্ষা, নেই  বৃষ্টির সম্ভাবনাও

বর্ষশুরুতে কনকনে ঠান্ডা! তবে নতুন বছরের উইকেন্ডে উষ্ণতা

Ritu Saha by Ritu Saha
1 year ago
in Top Story
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের ইনিংস চলছে। রীতিমতো কাঁপুনি ধরছে শরীরে। এই কনকনে ঠান্ডা একটানা কতদিন চলবে তার একটি ধারণা দিচ্ছেন আবহাওয়াবিদরা। আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩-র ঘরে। এমনকি দিনের তাপমাত্রায় পতন। প্রায় ১ ডিগ্রি নেমে দিনের তাপমাত্রা এখন ২১-এর ঘরে। স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি নীচে দিনের পারদ। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নীচে রাতের পারদ। আগামীকাল সকাল পর্যন্ত চলবে শীতের ঝোড়ো ইনিংস। শনিবার থেকে হাওয়াবদল। পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাঁধা শীতে।

ADVERTISEMENT

আগামীকাল শনিবার বিকেল থেকে পশ্চিমি ঝঞ্ঝায় আটকে যাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। অন্য দিকে, বঙ্গোপসাগর থেকে হাওয়ার দাপট বাড়বে। এর ফলে নতুন বছরের প্রথম উইকেন্ডে শীতের বদলে উষ্ণতার ছোঁয়া। শনিবার সকাল পর্যন্ত তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তেমন বড় পরিবর্তন নেই সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে। দু-এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে-কমতে পারে।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

তবে পরশু রবিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শীতের সমস্ত আমেজ উধাও হওয়ার আশঙ্কা। দক্ষিণে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই চার জেলায়। অন্যান্য জেলাতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা থাকছে।উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে পৌষ সংক্রান্তির আগে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভবনা থাকছে না বলেই আশঙ্কা।

আগামী মঙ্গলবার দার্জিলিং-কালিম্পংয়ে তুষারপাতের হালকা সম্ভাবনা। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টিরও সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায়।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিং-সহ চার জেলায় বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে আসতে পারে!

আগামী সোমবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার– এই চার জেলায়। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি  হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নীচে। দুদিনে কলকাতার দিনের তাপমাত্রা ৪ ডিগ্রির বেশি নেমে যাওয়ায় জমিয়ে শীতের আমেজ উপভোগ করবেন শহরবাসী। সকালে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলার দিকে পরিষ্কার আকাশ। এর থেকে বেশি শীতের সম্ভবনা এই মরশুমে আর নেই। শনিবার সকাল পর্যন্ত এরকমই থাকবে তাপমাত্রা। তারপর ফের পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বাড়বে উষ্ণতা।

কলকাতার রাতের তাপমাত্রা শুক্রবারও ১৩.২ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ থেকে কমে হয়েছিল ২১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৯৬ শতাংশ।

Author

  • Ritu Saha
    Ritu Saha

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

    View all posts

Previous Post

২০২৫ সালে যে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হবে বাংলাদেশকে…

Next Post

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

Ritu Saha

Ritu Saha

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
8
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
20
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
23
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
27
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি