• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
DFCCIL in West Bengal: সুখবর! বাংলা পাচ্ছে আরও দুটি ফ্রেইট করিডর

DFCCIL in West Bengal: সুখবর! বাংলা পাচ্ছে আরও দুটি ফ্রেইট করিডর

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
47
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারতে একই লাইনে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলে। ফলে রেললাইনের ওপর যেমন চাপ বাড়ে, তেমনই যানজট তৈরি হয়। অনেক ক্ষেত্রেই একই লাইনে মালবাহী ট্রেন থাকায় যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন লেট করে। এই সমস্যার সমাধানের জন্য নরেন্দ্র মোদি সরকার দুটি ডেডিকেটেড ফ্রেইট করিডর তৈরি করেছে। একটি ওয়েস্টর্ন ও অন্যটি ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডর। দুটিই সিংহভাগ চালু হয়ে গিয়েছে। সামান্য কিছু অংশের কাজ বাকি। এরমধ্যে ইস্টার্ন ডেডিতেটেড ফ্রেইট করিডর পঞ্জাবের লুধিয়ানা থেকে পশ্চিমবঙ্গের ডানকুনি পর্যন্ত তৈরি হচ্ছে। এই ফ্রেইট করিডরগুলিতে শুধুমাত্র মালগাড়ি চলাচল করবে। ফলে মেইন লাইনে ট্রেনের চাপ কমেছে, গতি বেড়েছে যাত্রীবাহী ট্রেনের। এই প্রকল্পের সফলতায় উৎসাহিত হয়ে কেন্দ্রীয় সরকার আরও তিনটি ডেডিকেটেড ফ্রেইট করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। তিনটি মিলিয়ে প্রায় ৪, ৩০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। বাজেট ধরা হয়েছে আনুমানিক প্রায় ২ লক্ষ কোটি টাকা। মূলত জাপান ইন্টারন্যাশনাল কো অপারেটিভ এজেনসি এবং বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় নতুন তিনটি ডেডিকেটেড ফ্রেইট করিডর তৈরির পরিকল্পনা পাকা। আনন্দের খবর হল, এর মধ্যে দুটি করিডর বাংলা থেকে শুরু হবে।

ADVERTISEMENT

সর্বভারতীয় সংবাদ মাধ্যম স্বরাজ্য এবং হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পরিকল্পিত তিনটি ফ্রেইট করিডরের বিস্তারিত।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

ইস্ট কোস্ট ডেডিকেটেড ফ্রেইট করিডর

প্রস্তাবিত পূর্ব উপকূলীয় ফ্রেইট করিডরটি পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে শুরু হবে। এরপর ওড়িশার কটক, ভুবনেশ্বর হয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ছুঁয়ে তেনালি জংশন পর্যন্ত যাবে। প্রায় ১, ২০০ কিমি বিস্তৃত এই করিডরের মূল লক্ষ্য হল বাংলা এবং ওড়িশার মতো খনিজ সমৃদ্ধ রাজ্যগুলির রেল যোগাযোগ বৃদ্ধি করা। প্রস্তাবিত পূর্ব উপকূলীয় ফ্রেইট করিডরটি পশ্চিমবঙ্গের কয়লা, সার এবং ওড়িশার লৌহ আকরিকের সাথে কাজ করে এমন শিল্পগুলিকে উপকৃত করবে।

উত্তর-দক্ষিণ ডেডিকেটেড ফ্রেইট করিডর

প্রস্তাবিত এই ফ্রেইট করিডরটি মধ্য প্রদেশের ইটারসি থেকে বিজয়ওয়াড়া হয়ে অন্ধ্রপ্রদেশের তেনালি জংশন পর্যন্ত প্রসারিত হবে। ১, ০০০ থেকে ১, ২০০০ কিলোমিটার বিস্তৃত এই উত্তর দক্ষিণ ফ্রেইট করিডর মূলত চারটি রাজ্য – মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশকে জুড়বে। এই করিডরটি মূলত কয়লা, সিমেন্ট, সার এবং পেট্রোলিয়াম-সহ বিভিন্ন পণ্য পরিবহনের সুবিধা দেবে। সবচেয়ে বড় ব্যাপার হল এটি প্রস্তাবিত পূর্ব উপকূলীয় ফ্রেইট করিডরের সঙ্গে মিশবে তেনালি জংশনে। ফলে এর সুবিধা হল মালগাড়ি অন্য করিডরেও সহজে পৌঁছে যাবে।

পূর্ব-পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডর

এটিও পশ্চিমবঙ্গ থেকে শুরু হতে চলেছে। এই রাজ্যের অন্ডাল থেকে শুরু হবে পূর্ব-পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডর। যা মহারাষ্ট্রের পালঘর পর্যন্ত প্রসারিত হবে। রেলের শীর্ষ আধিকারিকদের মতে, এই পূর্ব পশ্চিম করিডর সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, এই রুটে বর্তমান মেন লাইনে সবচেয়ে বেশি মালগাড়ি চলাচল করে। সেই কারণে প্রায়ই যাত্রীবাহী ট্রেনগুলি গড়ে তিন থেকে চার ঘন্টা লেট হয়ে যায়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পূর্ব পশ্চিম ফ্রেইট করিডর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র-সহ পাঁচটি রাজ্যকে সংযুক্ত করবে। আনুমানিক ২, ১০০ কিলোমিটার এই পণ্যবাহী করিডরের মাধ্যমে মূলত কয়লা, লৌহ আকরিক, ইস্পাত সিমেন্ট এবং অন্যান্য অত্যাবশ্যক পণ্য পরিবহন করে এই পাঁচ রাজ্যের অর্থনৈতিক ভিত মজবুত করতে সাহায্য করবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

Modi Tea Stall: মোদির সেই চায়ের দোকান এখন কোথায়?

Next Post

দেশ পরিচয়হীন ৩৭ উদ্বাস্তু এবার প্যারিস অলিম্পিক্সে!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
15
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
36
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
26
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
30
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
24
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
38
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
24
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
15
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
25
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
35
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি