• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আদালত চত্বরে সনাতনীদের ভিড়, আতঙ্কিত ইউনূস

ভোট করাতে চায় না ক্ষমতার লোভী ইউনূস, ক্ষেপে গেল বিএনপি

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন বাংলাদেশে গণঅভ্যুত্থানের জন্ম দেয়। তার জেরে আগস্টে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে শেখ হাসিনার সরকারের পরিবর্তন হয়। তারপরেই মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন মুহাম্মদ ইউনূস। কীভাবে সেখানে নির্বাচন হবে এবং এই ক্ষেত্রে সংস্কার করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছেন তিনি। বিএনপি সহ বিভিন্ন দল সেখানে দ্রুত নির্বাচন করার দাবি জানিয়েছে। তবে সেই বৈঠকে ডাকা হয়নি আওয়ামি লিগকে। আগেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানান, সেখানের নির্বাচনে অংশ নেবে আওয়ামি লিগ। বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার আওয়ামি লিগ ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন জয়। এবার বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিলেন। একটি আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান বলেছেন, ‘আমি মনে করি ১৮ মাসের মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত।’ অর্থাৎ বাংলাদেশে ভোট করতে হবে আঠারো মাসের মধ্যে, সময় বেঁধে দিয়েছেন জেনারেল জামান। তবে তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সেগুলি সম্পন্ন করতে চাইছে অন্তর্বতী সরকার তারপরে নির্বাচনের ব্যবস্থা করা হবে। আর এর জন্য সেনা সবরকমভাবে বাংলাদেশ সরকারকে সাহায্য করবে বলে জানিয়েছেন ওয়াকার-উজ-জামান। তিনি আরো বলেছেন, “যাই হোক না কেন আমি এই সরকারের পাশে দাঁড়াব। যাতে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে।” এছাড়াও যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে সেনাপ্রধান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন করবে সেখানের সেনা।  তিনি বলেন, ‘দেশের সংস্কার কাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন করা হবে।’ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, ‘মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর পূর্ণ সমর্থন এবং আস্থা রয়েছে। আমরা চাইছি ইউনূস যেন তাঁর মিশন সম্পন্ন করতে পারেন। আমি তাঁর পাশে থাকব’। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল হাসিনার আওয়ামী লিগ এবং প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে চায়। তিনি বলেন, ‘আমি কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাইছি না। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি তত ভাল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামীকাল নির্বাচন হলেও আমরা প্রস্তুত।’ সেনাপ্রধান আরো জানান, সংস্কারের পর নির্বাচন হবে। এর জন্য ধৈর্য রাখা প্রয়োজন। উল্লেখ্য,  ইউনুসের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে সেনা প্রধানের। তিনি এমনটাই দাবি করেছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সবরকমভাবে সমর্থন করছে। অন্যদিকে, সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনওকিছুতে হস্তক্ষেপ করতে চায় না বলেও জানান সেনাপ্রধান। তিনি মনে করেন, বাহিনীর ক্ষতি করতে পারে এমন ধরনের কিছু করা উচিত নয়, বাহিনীকে পেশাদার করে রাখা উচিত। জানিয়ে রাখি, রাজনৈতিক দলগুলির ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়ে অবশেষে নতুন নির্বাচন কমিশন গঠন করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার দেশের সাধারণ নির্বাচনের জন্য এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই নির্বাচন কমিশন গঠন করেন। একইসঙ্গে ভোটে আওয়ামী লিগকে নিষিদ্ধ করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। যদিও কবে ভোট হবে তা নিয়ে সরকারের তরফে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি। তবে ২০২৬-এর মাঝামাঝি সময়ে ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তবর্তী সরকারের এক উপদেষ্টা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে যে বৈঠক করছে, তাতে অনেকেই দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না থাকা এবং সংবিধানে না ভোটের বিধান ফিরিয়ে আনার মতো প্রস্তাব করছে। এর মধ্যেই কমিশনের বৈঠকগুলোতে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে অনেকেই রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের প্রস্তাব দেয়ার কারণে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে আলোচনার আগ্রহ তৈরি হয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

টেকনাফ-নাফ-সেন্টমার্টিন-চট্টগ্রাম ব্রিজ, একের পর এক দখল নিচ্ছে আরাকান বাহিনী

Next Post

কতটা ভয়ংকর ‘আরাকান’ সেনারা টের পাচ্ছে ইউনূস, হামলার চিত্র দেখে কাঁপছে সেনাপ্রধান

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
11
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি