পশ্চিমবঙ্গের ‘জ্বলন্ত’ ইস্যু নিয়ে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবি সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তখনই মমতাকে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন বোস। আলোচনার বিষয়, কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবি। জনতার দাবি মেনে পুলিশ কমিশনারের অপসারণের বিষয়ে ভাবনাচিন্তা করা প্রয়োজন বলেই মত রাজ্যপাল বোসের। সূত্রের খবর, পুলিশের ভূমিকা নিয়ে জনগণের ক্ষোভের কথা স্মরণ করিয়ে রাজ্য়পাল অবিলম্বে পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন। চিকিৎসকরাও দাবি তুলেছেন পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার। এবার কার্যত সেই সুর রাজ্যপাল সিভি আনন্দ বোসের গলাতেও। উল্লেখ্য, রবিবার যাদবপুরে রাতদখলের মঞ্চে প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবারও। কয়েকদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করেন চিকিৎসকরা। লালবাজারের সামনে ধর্নায় বসেছিলেন তাঁরা। দীর্ঘ অপেক্ষার পর সিপির সঙ্গে তাঁরা দেখা করেন ও স্মারকলিপি জমা দেন।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post