• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মুড়িগঙ্গায় হচ্ছে সেতু, এবার গঙ্গাসাগর বারবার

মুড়িগঙ্গায় হচ্ছে সেতু, এবার গঙ্গাসাগর বারবার

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গঙ্গাসাগর আজও অগণিত ধর্মপ্রাণ মানুষের কাছে এক মহা পুণ্যভূমি। হিমালয়ের কোল থেকে নেমে এসে পতিত পাবনী মা গঙ্গা উত্তর ও পূর্ব ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলকে উর্বরা করে এই গঙ্গাসাগরে এসেই সাগরে বিলীন হয়েছে। এটা তো গেল ভৌগোলিক দিক, গঙ্গাসাগরের বহু প্রাচীন এক ধর্মীয় এবং আধ্যাত্মিক দিকও আছে। তাই যুগ যুগ ধরে গঙ্গাসাগর গোটা ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষের কাছে এক মহা পুণ্যভূমি। প্রাচীনকাল থেকেই বিপদসঙ্কুল বহু পথ পেরিয়ে মুড়িগঙ্গার তীরে পৌঁছতে হতো পুন্যর্থীদের। এর পর বিশাল বুড়িগঙ্গা পার হওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল। উত্তাল সেই নদী পেরিয়ে তবে সাগরদ্বীপের কচুবেড়িয়া গ্রাম। সেখান থেকে আবার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। যতটা শুনতে ভালো লাগলো, এই পথ কিন্তু এতটা ভালো ছিল না মোটেই। পদে পদে বিপদ মাথায় নিয়ে পৌঁছতে হতো গঙ্গাসাগরে। তাই ক্রমে ক্রমে এই প্রবাদ সৃষ্টি হয়েছিল, “সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার”। এই একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়েও পথশ্রম একফোঁটাও কমেনি। কলকাতা থেকে ট্রেন বা বাসে কাকদ্বীপ, সেখান থেকে মুড়িগঙ্গায় ফেরিতে পার হয়ে কচুবেড়িয়া ঘাট। এই ফেরি সার্ভিসও জোয়ার-ভাঁটার ওপর নির্ভরশীল। এরপর কচুবেড়িয়া থেকে সড়কপথে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম বা মন্দির। ফলে আজও প্রাচীন সেই বাংলা প্রবাদ সমীচীন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।

ADVERTISEMENT

তবে আর খুব বেশিদিন এই সমস্যা থাকবে না। কারণ এবার মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণের তোড়জোড় শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। লোকসভা ভোটের প্রচারে সাগরে এসে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, গঙ্গাসাগর সেতু তৈরি করবে রাজ্য সরকার। তবে তিনি এও জানিয়েছিলেন, সেতু তৈরি করতে একটু সময় লাগবে। তবে সেতু তৈরির জন্য সার্ভে করে ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে কাজ শেষ হবে বলেই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে তীর্থযাত্রীদের যাত্রা আরও সহজ হবে।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোট মিটতেই গঙ্গাসাগর সেতু তৈরিতে তৎপরতা শুরু করল রাজ্য সরকার। এর জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমরা জানি, পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণ একটা বড় সমস্যা। অতীতে বহু কাজ দীর্ঘদিন আটকে ছিল বা এখনও আটকে রয়েছে এই জমিজটের কারণে। কিন্তু গঙ্গাসাগর সেতুর কাজ যে জমি সমস্যায় আটকাবে না, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। কারণ, স্থানীয় মানুষজন স্বেচ্ছায় নিজেদের জমি দিতে তৈরি। তাঁরা নিজেরাই দীর্ঘকাল ধরে কাকদ্বীপ ও কচুবেড়িয়ার মধ্যে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন। এবার রাজ্য সরকার সেতু তৈরির উদ্যোগ নিতেই তাঁরা সাগ্রহে জমি দিতে এগিয়ে আসছেন। সূত্রের খবর, সাগরদ্বীপের একশোর বেশি বাসিন্দা জমি দিতে রাজি হয়েছেন।

প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপ এবং সাগরদ্বীপে মোট ১২ একর জমির প্রয়োজন হবে। এর মধ্যে কিছু জমি সরকারি মালিকানাধীন হলেও অধিকাংশ জমিই হল ব্যক্তিগত মালিকানাধীন। সূত্রের খবর, গত সোমবার জমির মালিকদের সঙ্গে সাগর ব্লক প্রশাসনের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও। ওই বৈঠকেই একশো জনের বেশি জমির মালিক স্বেচ্ছায় জমি দিতে রাজি হয়েছেন। ইতিমধ্যেই রাজ্য সরকার ক্ষতিপূরণের হিসেব কষে ফেলেছে। জানা যাচ্ছে ক্ষতিপূরণ বাবদ ২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রাথমিকভাবে। এবার জমি অধিগ্রহণ পর্ব শুরু হবে। তবে প্রস্তাবিত সেতুর এলাকায় দুটি পানের বরজ এবং কয়েকটি বসতবাড়ি পড়ছে। সেগুলি অন্যত্র সরাতে হবে। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই জমি দিতে রাজি হওয়ায় জমিজটে গঙ্গাসাগর সেতু নির্মাণ থমকে যাবে না বলেই মত প্রশাসনের।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, গঙ্গাসাগর মেলার সময়ে কচুবেড়িয়ায় যে অস্থায়ী ৪ নম্বর জেটি ঘাট তৈরি করা হয়। সেই জেটি ঘাটের উপর দিয়ে ব্রিজের ঢাল নেমে সোজা যাবে আশ্রম মোড় পর্যন্ত। অন্য দিকে, কাকদ্বীপের ৮ নম্বর লটের ৪ নম্বর স্থায়ী ভেসেল ঘাট দিয়ে ব্রিজের ঢাল গিয়ে পৌঁছবে কাকদ্বীপ শহরের গোলপার্ক পর্যন্ত। অর্থাৎ, কাকদ্বীপের লট ৮ থেকে কচুড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর উপর সেতুটির দৈর্ঘ্য হবে ৩.১ কিলোমিটার। তবে দুই পারের ঢাল মিলিয়ে সেতুটির মোট দৈর্ঘ্য হবে ৪.৭ কিলোমিটার। ২০২৫ সালের গঙ্গাসাগর মেলা উদ্বোধণের দিনই এই প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করতে চান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির প্রস্তাব কয়েক দশকের। কিন্তু কেন্দ্র-রাজ্য টানাপোড়েনে এই সেতুর কাজ শুরুই করা যায়নি। রাজ্যের দাবি, কেন্দ্রীয় সরকার এই দীর্ঘ সেতুর জন্য অর্থ বরাদ্দ করছে না। অপরদিকে কেন্দ্রের তরফে রাজ্যের অসহযোগীতার দাবি তোলা হচ্ছে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর যাওয়ার সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজ্য সরকার নিজের খরচেই এই সেতু তৈরি করবে বলেও জানিয়েছিলেন তিনি। এবার সেই কাজ শুরু হওয়ায় খুশি পর্যটক, তীর্থযাত্রী থেকে শুরু করে সাগরদ্বীপের স্থানীয় বাসিন্দারাও।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

রথযাত্রা উপলক্ষ্যে ৩১৫টি বিশেষ ট্রেনের ঘোষণা

Next Post

ছিঃ ছিঃ ‘মহাকাশে’ এত্তা জঞ্জাল!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
7
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
17
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
20
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
25
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
18
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
22
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
19
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
10
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
19
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
27
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি