• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
What will happen if NOTA gets maximum votes? nEWSBARTAMAN

NOTA সর্বোচ্চ ভোট পেলে কী হবে?

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০১৩ সালে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতে প্রথমবারের জন্য NOTA চালু করেছিল জাতীয় নির্বাচন কমিশন। NOTA অর্থাৎ ‘None of the Above’, বাংলায় অর্থ করলে দাঁড়ায় উপরের কোনওটি নয়। অর্থাৎ, যদি কোনও নির্বাচনে আপনার কোনও প্রার্থীকে পছন্দ না হয় তবে আপনার মূল্যবান ভোটটি নষ্ট না করে এই NOTA-তে ভোট দিতে পারেন। নির্বাচন কমিশন ঠিক এই কারণেই ভোটারদের একটা বিকল্প দিয়েছিল। আসুন আমরা জেনে নেই একটি নির্বাচনে NOTA-র ভূমিকা কি এবং NOTA সর্বাধিক ভোট পেলে কি করণীয় করা হবে।
আগেই বলেছি, NOTA-র অর্থ হল উপরের কোনওটিই নয়। মানে আপনি কোনও প্রার্থীকেই পছন্দ করছেন না। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সর্বশেষ বোতামটি থাকে ‘NOTA’। ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় দেয়। তাতে বলা হয়েছিল ভারতের নির্বাচনে ‘উপরের কোনওটিই নয়’ বিকল্প রাখতে হবে। যাতে ভোটাররা ভোটদানে বেশি করে অংশগ্রহন করতে পারেন। এরপরই নির্বাচন কমিশন ইভিএমে NOTA বোতাম রাখা শুরু করে।

ADVERTISEMENT

প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রে NOTA-র ভূমিকা কি।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

গণতন্ত্রে নাগরিকদের ভোটগ্রহন প্রক্রিয়ায় সর্বোচ্চ অংশগ্রহন জরুরি। কিন্তু ভোটাররা যদি কোনও প্রার্থীকেই যোগ্য বলে মনে না করেন, তাহলে কী হবে? বিশ্বের বহু দেশে এই ধরণের একটি বিকল্প রয়েছে। ভারতেও এই ধরণের বিকল্প একটা কিছু দেওয়ার দাবি উঠছিল দীর্ঘদিন। নির্বাচন কমিশন ২০০৯ সালেই NOTA নিয়ে একটি প্রস্তাব দেয়। কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার তা অনুমোদন দেয়নি। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এবং শেষপর্যন্ত সুপ্রিম নির্দেশে ইভইএম মেশিনে NOTA বোতাম যুক্ত হয়। এই বিকল্প যোগ হওয়ার পর ভোটারদের মধ্যে ভালোই সাড়া পাওয়া গিয়েছে। এরমক বহু নজির রয়েছে যেখানে NOTA-য় ভোট পড়েছে কোনও কোনও প্রার্থীদের থেকেও বেশি। তবে জানা গিয়েছে, ২০১৮ সালে হরিয়ানার পুর নির্বাচনে কয়েকটি জেলায় NOTA-য় সর্বোচ্চ ভোট পড়েছিল। সেখানে সবকটি প্রার্থীকেই অযোগ্য বলে ঘোষণা করেছিল হরিয়ানা রাজ্য নির্বাচন কমিশন। পরে সেখানে আবার ভোট গ্রহন হয়। তবে এ কথা বলাই যায়, NOTA আসায় ভোটদানের উৎসাহ বেড়েছে।

যদি NOTA সর্বোচ্চ ভোট পায়, তাহলে কী হবে?

২০১৮ সালের মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের একটি আদেশে NOTA-কে কাল্পনিক নির্বাচনী প্রার্থীর মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ, NOTA অন্যান্য প্রার্থীর সম মর্যাদা পাবে। ফলে কোনও ক্ষেত্রে যদি NOTA সর্বোচ্চ ভোট পায়, তবে সেখানে পূননির্বাচন হবে। নিয়ম বলছে, যদি দ্বিতীয়বারও সেখানে NOTA বিজয়ী হয় তবে আর তৃতীয়বার ভোট হবে না। এ ক্ষেত্রে যে প্রার্থী দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন তাঁকেই বিজয়ী ঘোষণা করা হবে। তবে এই আদেশ শুধুমাত্র মহারাষ্ট্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ। এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী NOTA সর্বোচ্চ ভোট পেলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ফলকে রাসায়নিক মুক্ত করবেন কিভাবে? রইল উপায়

Next Post

মোদির উত্তরাধিকারী কে? ঘুরে ফিরে আসছে তিনটি নাম

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
27
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি