• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
উন্নয়নের নিরিখে কোন এমপি বেশি খরুচে?

উন্নয়নের নিরিখে কোন এমপি বেশি খরুচে?

administrator by administrator
2 years ago
in Top Story, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
36
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বছরে ২ ক্ষেপে মেলে এমপি ল্যাডের টাকা। জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ একাধিক খাতে উন্নয়নের উদ্দেশে কেন্দ্র থেকে প্রাপ্ত এই টাকা খরচ করার কথা। শাসক ও বিরোধী দল মিলিয়ে ৫ এমপির কথা তুলে ধরা হল। কে কোন খাতে কত টাকা খরচ করেছেন একবার দেখে নেব।
২০১৯ এর লোকসভা ভোটের পর কেটে গিয়েছে পাঁচ পাঁচটা বছর। এবার শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। লোকসভা ভোটের মাধ্যমে প্রতি পাঁচ বছর অন্তর পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যরা নির্বাচিত হন। যাদের পোশাকি নাম সাংসদ। সাংসদেরা প্রতি বছর এলাকা উন্নয়নে ৫ কোটি করে টাকা এমপি ল্যাডে পেয়ে থাকেন। ২০১৯ এর ভোটের কিছু সময় পর বিশ্ব জুড়ে শুরু হয় করোনা পর্ব। দেশে ১৯ মাস বন্ধ ছিল এমপি ল্যাডের টাকা। করোনা যেতেই ফেরে পুরনো নিয়ম। উন্নয়নের মাপকাঠিতে প্রাপ্ত এই টাকা কেউ পুরোটাই প্রায় খরচ করেন, কেউবা খরচ করতে না পেরে প্রশ্নের মুখে পড়েন। স্বাস্থ্য, রাস্তা, আলো, শিক্ষা, হাসপাতাল সহ বিভিন্ন খাতে এই টাকা খরচ হয়ে থাকে।
রাজ্যে ৪২ টা আসনে মোট ৪২ জন এমপি রয়েছেন।

ADVERTISEMENT

এদের মধ্যে কয়েক জনের এমপি ল্যাডের টাকা কোন খাতে কত টাকা খরচ হয়েছে একনজরে দেখে নেব

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

সুকান্ত মজুমদার
বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। এই বছর আর একবার তাঁর ভোট রাজনীতিতে ভাগ্য নির্ধারণ হতে চলেছে। বালুরঘাট থেকে দাঁড়িয়েছেন তিনি। জেলা প্রশাসনের তরফে জানা যাচ্ছে গত ৫ বছরে 17 কোটি 38 লক্ষেরও বেশি টাকা খরচ করে ফেলেছেন সুকান্ত ৷ তাঁর সংসদ কোটার টাকায় একাধিক এলাকায় সোলার লাইটের ইউনিট বসানো হয়েছে, তেমনই রয়েছে মার্ক 2 টিউবওয়েল, বিশেষভাবে সক্ষমদের তিন চাকার সাইকেল বিলি, দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান, আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের ল্যাপটপ প্রদান ইত্যাদি ইত্যাদি। তবে অনেকেই সাংসদের কাজে খুশি নন। তাঁদের দাবি নিজের সাংসদ কোটার 35 শতাংশ অর্থও খরচ করতে পারেননি সুকান্ত। তবে সুকান্ত মজুমদার সাংসদ থাকাকালীন রেলের যে অনেক কাজ হয়েছে তা সুকান্তর অতি নিন্দুকরাও অস্বীকার করতে পারবেন না। যার অন্যতম বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা। বালুরঘাট-হিলি রেল সম্প্রসারণ । হাওড়াগামী ট্রেন সপ্তাহে দু’দিন থেকে পাঁচদিন করা ৷

লকেট চ্যাটার্জি
হুগলি থেকে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। গত লোকসভা ভোটে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন লকেট। এবারও লকেটের উপর ভরসা রেখে দল তাঁকে হুগলি থেকে টিকিট দিয়েছে। দলের তরফে প্রায় দুই লক্ষ হ্যান্ড বিল ছাপানো হয়েছে যাতে গত পাঁচ বছরে সাংসদ লকেটের কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। হ্যান্ডবিল অনুসারে গত ৫ বছরে ১৭ কোটি টাকা তার সাংসদ তহবিলের খরচ হয়েছে । করোনার জন্য দু বছরে সাংসদ তহবিলের টাকা বরাদ্দ হয়নি । নেত্রীর প্রাপ্য টাকা থেকে জল ,স্বাস্থ্য, পথবাতি , স্কুলের উন্নয়ন, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন কাজে খরচ করা হয়েছে।

অর্জুন সিং
বার বার দল বদল করে দলবদলুর তকমা লেগেছে ভাটপাড়ার নেতা অর্জুন সিং এর গায়ে। তৃণমূল থেকে বিজেপি, ফের বিজেপি থেকে তৃণমূল। এখন তাঁর ঠিকানা পদ্মশিবির। তবে দলবদলুর তকমা লাগলেও অর্জুন জনদরদী নেতা। মানুষের হয়ে কাজ করেন। এমনটাই মনে করেন ভাটপাড়া তথা ব্যারাকপুর লোকসভার অধিকাংশ মানুষ। এমপি ল্যাডের টাকা গত ৫ বছরে ঠিক কতটা খরচ করতে পেরেছেন অর্জুন সিং একবার জেনে নেওয়ার চেষ্টা করব। অর্জুনের এমপি ল্যাডের টাকায় টিটাগড় পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে কবরস্থানের উন্নয়নে 46 লক্ষ টাকা ব্যরয় করে নতুন রাস্তা, পানীয় জল ও পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা হয়েছে ।হালিশহর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের নয়াবাজার কবরস্থানের উন্নয়ন হয়েছে সাংসদ তহবিলের 35 লক্ষ টাকায় ।নৈহাটি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে ছ’টি ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে সাংসদ তহবিলের টাকায় । হয়েছে আরও অনেক কাজ। তবে নিন্দুকরা দাবি করে থাকেন, ব্যা রাকপুর শিল্পাঞ্চলে অনেক রাস্তা এখনও বেহাল অবস্থায় পড়ে রয়েছে । ব্যা রাকপুর শিল্পাঞ্চল এলাকা হওয়া সত্ত্বেও এখানে বহু কলকারখানা এখনও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে । কিছু কারখানার ঝাঁপ আবার বন্ধ হওয়ার মুখে । ব্যা রাকপুর মহকুমার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা আজও বেহাল ।

কল্যাণ ব্যানার্জি
তিনবারের সাংসদ তৃণমূলের কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুর তাঁর লোকসভা কেন্দ্র। চলতি বছরের নির্বাচনে নিজের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বসুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। গত ৫ বছরে বিদায়ী সাংসদ ঠিক কত টাকা এমপি ল্যাড থেকে খরচ করেছেন দেখে নেব। শ্রীরামপুর লোকসভা এলাকায় মোট 17 কোটি 85 লক্ষ 21 হাজার 428 টাকা তাঁর উন্নয়ন তহবিল থেকে খরচ করেছেন ।রিষড়া মাতৃসদনে ব্যবহারের জন্য ইউজিজি কালার ডপলার মেশিন বসানো হয়েছে। খরচ হয়েছে ২২ লক্ষ ৫০ হাজার টাকা।চাঁপদানি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের জন্য খরচ ২৭ লক্ষ ৮৫ হাজার ২০০ টাকা। জাঙ্গিপাড়ায় রশিদপুরে উদয়চাঁদ বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরির জন্য খরচ ৯ লক্ষ ৪৬ হাজার ৯২২ টাকা। ডোমজুরে ঝাড়ধাধা রাজাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণের জন্য ১০ লক্ষ ৯ হাজার ৯৯৮ টাকা ইত্যাদি ইত্যাদি। তবে অভিযোগও রয়েছে একাধিক। নিন্দুকরা বলছেন গত 15 বছরের সাংসদ শিল্প আনতে পারেননি। চাঁপদানি থেকে রিষড়া পর্যন্ত একাধিক জুটমিল ও কটনমিল ধুঁকছে। যুবক-যুবতীর জন্য কর্মসংস্থান হয়নি।

সৌগত রায়
গত ১৫ বছর ধরে দমদম লোকসভা এলাকার মানুষ আস্থা রেখেছেন সৌগত রায়ের উপরে। এমপি ল্যাডের হিসেব বলছে, দমদম কেন্দ্রে এই 17 কোটির মধ্যে থেকে 9.50 কোটি টাকা এসেছে সৌগত রায়ের হাতে ৷ তবে সেই টাকা থেকেও 2.42 কোটি টাকা খরচ হয়নি ৷ যদিও বিদায়ী সাংসদের দাবি, পুরো টাকাই তিনি এলাকার উন্নয়নে খরচ করেছেন ৷ পাশাপাশি বিদায়ী সাংসদের প্রতিশ্রুতি এই বার তিনি জিতলে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে যোগ করবেন। তাঁর সঙ্গে দমদম স্টেশনের অন্তর্গত যে ওভারব্রিজ রয়েছে তাও সারাই করা হবে ।
কল্যান ও সৌগত রায়ের মত পোড় খাওয়া সাংসদদের এমপি ল্যাডের টাকা খরচ নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন অভিষেক ব্যানার্জির ডায়মণ্ড হারবার উন্নয়নের নিরিখে মডেল হয়ে উঠেছে। এমনটাই দাবি করে থাকে রাজ্যের শাসকদল। তবে এই তো গেল বিরোধী ও শাসকদলের খাতায় কলমে হিসেব। আদৌ কাজ হয়েছে কিনা কটটাই বা হয়েছে তার প্রকৃত মার্কশিট পাওয়া যাবে ব্যালট বক্সে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

লকআপে যুবককের মৃত্যু, প্রতিবাদে থানা ঘেরাও, ভাঙচুর

Next Post

আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট , দেখুন ফলাফল সরাসরি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
16
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
21
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
8
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
24
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
12
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
30
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
27
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি