গত সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। ‘যুদ্ধ পরিস্থিতির মতো’ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বৈঠকটি এমন সময়ে হলো, যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে।
প্রধান উপদেষ্টা ওই বৈঠকে বলেছেন, যেকোনও মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে। এ বিষয়ে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। এই নির্দেশনার মধ্যে আছে অপরাধ দমনে সর্বোচ্চ আধুনিক যোগাযোগপ্রযুক্তির ব্যবহার, সব বাহিনীর সমন্বয়ে একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন, অনলাইনে থানায় এফআইআর করার সুযোগ সৃষ্টি। নতুন কমান্ড কাঠামো ‘দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে’ দেশের সব বাহিনীকে সজাগ থাকতে হবে।
এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে। তবে কি ইউনুস যুদ্ধের আশঙ্কা করছেন? কিন্তু বাংলাদেশের অন্দরে একাধিক বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হচ্ছে।












Discussion about this post