সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আগামী ২৭ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের আইনজীবীর আবেদনের ভিত্তিতে সমস্ত পক্ষের মতামত নিয়ে তা পিছোতে রাজি শীর্ষ আদালত। ২৭ তারিখের বদলে ১ অক্টোবর, আর জি কর মামলার শুনানি। গত ১৭ সেপ্টেম্বর শীর্ষ আদালতে আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন সংক্রান্ত মামলার শুনানি হয়। সেদিন পরবর্তী শুনানির দিন জানায়নি প্রধান বিচারপতির বেঞ্চ। পরে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর, শুক্রবার ফের শুনানি হবে এই মামলার। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী আস্থা শর্মা আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন, ২৭ তারিখের বদলে শুনানি হোক ৩০ সেপ্টেম্বর। তাতে প্রধান বিচারপতির বক্তব্য ছিল, শুনানি পিছনোর ব্যাপারে সবপক্ষের মতামত জানা জরুরি। এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। এদিন সব পক্ষের মতামত নেওয়া হয়। রাজ্যের আইনজীবী আস্থা শর্মা তাঁর ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে সকলের কাছে আবেদন জানান, যদি ২৭ তারিখের আগে বা পরে শুনানি হলে সুবিধা হয়। তাতে সকলেই সম্মত হন। সকলের মতামত নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ শুনানি পিছিয়ে দেওয়ার অনুমতি দেন। দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী মঙ্গলবার অর্থাৎ ১ অক্টোবর আরজি কর মামলার শুনানি হবে। সেদিনের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। নতুন করে সেদিন তদন্ত সংক্রান্ত রিপোর্ট বিশেষ বেঞ্চের কাছে জমা দেবে সিবিআই। এছাড়া হাসপাতালের নিরাপত্তায় রাজ্য কী কী করল, তাও জানাতে হবে আদালতে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...
Read more












Discussion about this post