জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস’র ইজরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। বুধবার গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করেছে ইজরায়েল সরকার। অর্থাৎ তাঁর প্রাপ্য কোনও রকম কূটনৈতিক সুবিধা পাবেন না জাতিসংঘের মহাসচিব। ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাটৎসতিনি জানিয়েছেন, “আজ আমি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইজরায়েলে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করছি। সেই সঙ্গে তাঁর ইজরায়েলে প্রবেশ নিষিদ্ধ করলাম। ইরানের ঘৃণ্য হামলার সমালোচনা করতে না পারলে, জাতিসংঘের মহাসচিব ইজরায়েলের মাটিতে পা রাখতে পারবেন না। অথচ ইজরায়েলের উপর ইরানের হামলার নিন্দা বিশ্বের বেশির ভাগ দেশ করেছে।” ইজরায়েল কাটৎসতিনি আরও জানিয়েছেন, “আন্তোনিও গুতেরেস তাঁদের সঙ্গে থাকুক বা না থাকুক ইজরায়েল নিজেদের নাগরিকদের সুরক্ষা ও জাতীয় মর্যাদা ধরে রাখতে কার্যক্রম অব্যাহত রাখবে।” ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, হামাস ৭ অক্টোবর ইজরায়েলে যে নৃশংসতা চালিয়েছে, তার নিন্দা করেননি মহাসচিব। তা ছাড়া হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণারও কোনও পদক্ষেপ তিনি নেননি। প্রসঙ্গত, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন, ‘এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ইজরায়েলের দখলদারিতে ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে দম বন্ধ অবস্থায় আছে।’ গুতেরেসের এই বক্তব্যের পর থেকেই ক্ষুব্ধ ইজরায়েল সরকার।
গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...
Read more












Discussion about this post