তিনি নাকি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ‘সন্দীপ ঘোষ’! কারণ, তাঁর নামেও উঠেছে দুর্নীতির অভিযোগ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সেই অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবং তাঁর অপসারণ চেয়ে ওই কলেজের ১৬ জন শিক্ষক-চিকিৎসক তদন্তের দাবিতে চিঠি দিলেন রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগীকে। তবে এই ব্যাপারে শুক্রবার কোনও মন্তব্য করতে অস্বীকার করেন ইন্দ্রজিৎ। বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচার ও পরীক্ষায় ভুরি-ভুরি কারচুপির অভিযোগ আসছে৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও এই নিয়ে আগে বার বার অভিযোগ করা হয়েছিল৷ ডিন, সহকারী ডিনের পর এবার প্রিন্সিপাল! আগেই ডাক্তারি পড়ুয়ারা প্রশ্ন তুলেছিলেন। এবার অভিযোগ জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানরাও৷ অধ্যক্ষের প্রতি অনাস্থা জানিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে চিঠি পাঠাতে চলেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা। এবার অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণ দাবি এবার বিভাগীয় প্রধানদের। স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন বিভাগীয় প্রধান। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত না হওয়ার অভিযোগ তুলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিলেন অধ্যাপকরা। পরীক্ষায় নম্বর বাড়ানো-সহ একাধিক অভিযোগে আগেই ডিন, সহকারী ডিন, আরএমও’ পদত্যাগ করেছেন।স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘পরীক্ষায় নম্বর বাড়ানো-চক্রে সামিল ছিলেন অধ্যক্ষ। একই অভিযোগে বাকিরা পদত্যাগ করলে অধ্যক্ষ করছেন না কেন? অবিলম্বে উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষকে সরানো হোক।’ একাধিকবার আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁকেই ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। অধ্যক্ষের কাজকর্ম নিয়ে কলেজ কাউন্সিলের বৈঠকেও একাধিক বিভাগীয় প্রধান প্রশ্ন তুলেছিলেন। অথচ অধ্যক্ষ এখনও নিজের পদে বসে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...
Read more












Discussion about this post