• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পুজোয় রাতভর ট্রেন চলবে শিয়ালদা-হাওড়া শাখায়, জানুন সময়সূচি

পুজোয় রাতভর ট্রেন চলবে শিয়ালদা-হাওড়া শাখায়, জানুন সময়সূচি

Raja Majumder by Raja Majumder
1 year ago
in কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দুগ্গাপুজোয় সারারাত ঠাকুর দেখে অনেকেই ক্লান্ত হয়ে যান। অনেকেই মনে করেন এবার বাড়ি ফিরি। কিন্তু শিয়ালদা বা হাওড়ার শহরতলির কোনও স্টেশন থেকে গভীর রাতে ট্রেন পাওয়া যায় না। কারণ মুম্বইয়ের মতো এই যমজ শহরে সারারাত ট্রেন চলে না। তবে এবার দুর্গাপুজোর কটা দিনের জন্য আপনি নিশ্চিন্ত থাকুন। এবার পুজোয় তিনদিন রাতভর ঠাকুর দেখতে পাবেন নিশ্চিন্তে। কারণ দর্শনার্থীদের সুবিধার্থে রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জারি হয়েছে বিজ্ঞপ্তিও। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন গভীর রাতে এই স্পেশাল ইএমইউ ট্রেনগুলি চলবে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। ফলে ঠাকুর দেখতে গিয়ে গভীর রাত হয়ে গেলেও এবার আর কোনও চিন্তা নেই। হাওড়া থেকে ব্যান্ডেল বা তারকেশ্বর হোক বা শিয়ালদা থেকে রানাঘাট বা বনগাঁ হোক। আপনি প্রায় সারা রাতই ট্রেন পাবেন সপ্তমী থেকে নবমীতে।

ADVERTISEMENT

পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমী অর্থাৎ ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পূর্ব রেল চালাবে বিশেষ লোকাল ট্রেন। আসুন দেখে নেওয়া যাক সেই ট্রেনগুলির সময়সারণী…

RelatedPosts

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

হাওড়া শাখা –

হাওড়া স্টেশন থেকে বর্ধমান মেন শাখার শেষ ট্রেন ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিটে। কিন্তু যারা একটু রাতের দিকে কলকাতার দিকে ঠাকুর দেখতে আসবেন, তাঁদের কথা মাথায় রেখে বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে স্পেশাল ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। একই ভাবে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়ার দিকে রাতের স্পেশাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১১টায়। অপরদিকে হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে দর্শনার্থীদের জন্য পুজো স্পেশাল ট্রেনটি ছাড়বে রাত ১টায়। সে রকমই তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশ্যে রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিটিটে। অপরদিকে, শেওড়াফুলি থেকে তারকেশ্বরের দিকে রাত ১২টা ১৫ মিনিটে একটি বিশেষ ট্রেন চালানো হবে।

শিয়ালদা শাখা –

পূর্ব রেল হাওড়ার মতো শিয়ালদা শাখাতেও চালাবে পুজো স্পেশাল ইএমইউ ট্রেন। যেমন, কলকাতার উদ্দেশে যারা ঠাকুর দেখতে আসবেন তাঁদের কথা মাথায় রেথে রানাঘাট থেকে দুটি বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। সেগুলি রাত ১১টা ৪৫ মিনিটে এবং রাত ২টো ৩০ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। কল্যাণী সীমান্ত থেকে একটি বিশেষ লোকাল ট্রেন ছাড়বে রাত ২টো ৫০ মিনিটে। একইভাবে যারা মধ্যরাতে কলকাতা থেকে ঠাকুর দর্শন করে ফিরবেন তাঁদের জন্য শিয়ালদা-রানাঘাট শাখায় চলবে কয়েকটি বিশেষ ট্রেন। যেমন শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে। কল্যাণী সীমান্তের উদ্দেশ্যে রাত ১টা ৩০ মিনিটে। আবার রানাঘাট থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে একটি বিশেষ লোকাল ট্রেন ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিটে। একইভাবে কৃষ্ণনগর থেকে রানাঘাটের দিকে একটি ট্রেন আসবে রাত ১২টা ১৭ মিনিটে।

শিয়ালদা-বনগাঁ শাখার যাত্রীদের জন্যও চলবে বিশেষ লোকাল ট্রেন। যেমন, বনগাঁ স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে। আবার শিয়ালদা থেকে একটি বিশেষ ট্রেন বনগাঁর উদ্দেশ্যে ছাড়বে রাত ১টা ২০ মিনিটে। একইভাবে ডানকুনি থেকে একটি বিশেষ ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে ছাড়বে রাত ১২টা ১৫ মিনিটে। আবার উল্টো দিকে শিয়ালদা থেকে বিশেষ ট্রেনটি ডানকুনির উদ্দেশ্যে ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: DURGA PUJA 2024LOCAL TRAINS
Previous Post

বাংলাদেশের করুণ দশায় হাত বাড়ালো মালয়েশিয়া সরকার

Next Post

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! কি বললেন জুনিয়র ডাক্তাররা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
26
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
10
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

এক বৈঠকেই চমকের পর চমক একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

by Rani Chakraborty
October 21, 2025
0
21
এক বৈঠকেই চমকের পর চমক   একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন   তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিম শীতল দু ঘন্টার বৈঠকের পর স্নেহের শোভনকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের...

Read more

ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

by Sumana Sarkar
October 21, 2025
0
16
ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাংলা। শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, চলেছে মায়ের আরাধনা। শহর থেকে শহরতলী সেজে উঠেছে আলোর রোশনায়।...

Read more

পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

by Rani Chakraborty
October 17, 2025
0
10
পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন   তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় চলতি বছরের ২২ শে সেপ্টেম্বর বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই...

Read more

নভেম্বরেই রাজ্যে শীত কনকনে ঠান্ডায় জমবে জেলাগুলি

by Rani Chakraborty
October 15, 2025
0
47
নভেম্বরেই রাজ্যে শীত  কনকনে ঠান্ডায় জমবে জেলাগুলি

শীতের অপেক্ষা। দুই বঙ্গ ডুবিয়ে অবশেষে রাজ্য থেকে বিদায় বর্ষার। বর্ষা বিদায়ে বাংলার হাওয়া বদল। ক্রমশ শুষ্ক বাংলার আবহাওয়া। আগামী...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি