• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রেড রোডে মমতা, রাজপথে জনতা!

রেড রোডে মমতা, রাজপথে জনতা!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চিত্রটা যেন কিছুতেই মিলছে না। লাগাতার আন্দোলনের মধ্যে দিয়েই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জননেত্রী হয়েছেন। কিন্তু ক্ষমতার অলিন্দে ১৩ বছর ঘোরাঘুরি করার পর তিনি যেন আজ উল্টো পথের পথিক। ১৫ অক্টোবর গোটা দেশ দেখল এক অন্য কলকাতা। একদিকে রেড রোডে পুজো কার্নিভালে জাঁকজমকের মধ্যে মধ্যমণি হয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা পুজোর থিমের গানের তালে নিজেই হাততালি দিলেন। কখনও আদিবাসী নৃত্যের তালে পা মেলালেন, আবার কখনও ডান্ডিয়া নাচলেন। হাজার ওয়াটের আলোর রোশনাই যেন তাঁকে ঘিরেই আবর্তিত হল এদিন। রেড রোডের ঠিক ঢিল ছোঁড়া দূরত্বে তখন অন্য চিত্র। হাজার হাজার মানুষ প্রতিবাদে উদ্বেল। তাঁরা কখনও স্লোগান দিলেন ‘বিচার চাই’, কখনও আবার ‘জাস্টিস’ চেয়ে মুখরিত হলেন। জাস্টিস বা ন্যায় চেয়ে পথে নেমেছেন হাজার হাজার সাধারণ মানুষ। যেখানে ন্যায়ের দাবি ওঠে, তার উল্টো পিঠে নিশ্চই থাকবে ‘অন্যায়’। যেন অদ্ভুত এক সমাপতন, একদিকে রেড রোডে হাজার ওয়াটের আলো ঝলমলে পুজো কার্নিভাল, অন্যদিকে মানুষের হাতে ওঠা মশালের আলোতে দ্রোহ কার্নিভাল। তবে স্বস্তি এই যা, এখনও তা দ্রোহ আছে, বিদ্রোহে পর্যবসিত হয়নি।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

দুই মাস আগে আর জি কর হাসপাতালে কর্মরত এক পড়ুয়া তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে যার শুরু। যেখানে অপরাধ হয়, সেখানে সরকারের ভূমিকা থাকে সেই অপরাধের কিনারা করা, দোষীদের খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা করা। আর সেই অপরাধ যদি হয় ধর্ষণ করে খুনের মতো ঘটনা, তবে সেখানে আরও দায়িত্বশীল হতে হয় পুলিশ-প্রশাসনকে। কিন্তু আর জি কর কাণ্ডে হল তার উল্টো। ফলে বিগত দুই মাসে প্রতিবাদ বেড়েছে বই কমেনি। রাজ্য সরকারে আপ্রাণ চেষ্টা করে চলেছে এই প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভ ও অনশন দমানোর। এখানেই বারবার প্রশ্ন উঠছে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যেখানে প্রতিবাদ, আন্দোলনের মাধ্যমেই রাজ্যের ক্ষমতা দখল করেছিলেন, সেখানে তিনি কিভাবে আজ উল্টো পথে হাঁটছেন?

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নানা ভাবে চেষ্টা করছেন মানুষের এই প্রতিবাদকে দমন করার। রাজ্যের পুলিশ-প্রশাসনকে সর্বতভাবে কাজে লাগিয়েছেন তিনি। কিন্তু কোনও সাধারণ আন্দোলন যখন গণ আন্দোলনের রূপ নেয় তখন তা ঠেকানো অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। যেমন বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ চালে সিঙ্গুর আন্দোলনকে গণ আন্দোলনে পরিবর্তিত করতে সক্ষম হয়েছিলেন। এর ফলস্বরুপ রাজ্যের বুকে চেপে বসা ৩৪ বছরের জগদ্দল পাথরের মতো বাম সরকারকে সমূলে উৎপাটিত করতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ১৩ বছরেও বামফ্রন্ট আর মাথা তুলে দাঁড়াতে পারেনি পশ্চিমবঙ্গের বুকে। তবে এবার কিন্তু আন্দোলনের চরিত্রটা একেবারেই ভিন্ন। কারণ আর জি কর আবহে যে আন্দোলনের প্রবাহ শুরু হয়েছে, বা চলছে সেটির নেতৃত্বে কেউ নেই। অর্থাৎ, নেতৃত্ব ছাড়াই এই আন্দোলন ছড়িয়ে পড়ছে মহানগর থেকে গঞ্জ-গ্রামে। এটাকে গণ আন্দোলন ছাড়া আর কি বলা যায়। আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের এক সহকর্মীর নির্মম পরিনতির বিচার চাইতে। কিন্তু কার্যক্ষেত্রে এখন তা হয়ে উঠেছে মানুষের আন্দোলন। জুনিয়র ডাক্তাররা একত্রিত হয়ে, দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিচ্ছেন সিনিয়র ডাক্তাররাও। এতে অবশ্যই হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের তাতে কোনও ক্ষোভ নেই। দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ তাঁদেরই পাশে দাঁড়িয়ে লড়াই করছেন নিজেদের মতো করে।

 

কথায় আছে, বাংলা পথ দেখায় গোটা বিশ্বকে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ বাংলায় যে আন্দোলন হচ্ছে, তা আগামীদিনে নিশ্চই পথ দেখাবে যে কোনও অন্যায়ের বিরুদ্ধে হওয়া আন্দোলনকে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের আগ্রহ আর জি কর আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ঘিরে। তিনি যে কোনও মূল্যে সাধারণ মানুষের এই স্বতঃস্ফুর্ত প্রতিবাদ, আন্দোলনকে ঠেকাতে চাইছেন। যেখানে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে আন্দোলন চলছে, সেখানে তিনি উৎসবে ফেরার ডাক দিচ্ছেন। আবার উৎসবের মাঝেই যখন কেউ কেউ প্রতিবাদ করছেন, তখন পুলিশ-প্রশাসন তাঁদের গ্রেফতার করে গারদে পুরছেন। বারবার কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হচ্ছে রাজ্য সরকারকে। তবুও তিনি অটল নিজের ভূমিকায়। একদিকে যখন জুনিয়র ডাক্তারদের ডাকা দ্রোহ কার্নিভালে হাজার হাজার মানুষ যুক্ত হলেন। ঠিক তার ৫০০ মিটারের মধ্যেই তিনি নাচলেন, গাইলেন, হাততালি দিলেন। পাঁচঘণ্টা ঠায় বসে উদযাপন করলেন পুজো কার্নিভাল। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতেই পারছেন না বাংলার মানুষ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: CM MAMATA BANERJEEdraha carnivalpuja carnival
Previous Post

কাকে বেশি পছন্দ ইস্টবেঙ্গল না মোহনবাগান ?নিজে জানালেন অমিতাভ.

Next Post

১৮ হাতের রণংদেহী মহালক্ষ্ণীর আরাধনা হয় এই গ্রামে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
27
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
32
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি