• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পশ্চিমবঙ্গের রেলস্টেশনের নামের মজার ইতিহাস

পশ্চিমবঙ্গের রেলস্টেশনের নামের মজার ইতিহাস

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আমরা ছোট থেকেই জেনে আসছি, “নাম দিয়ে যায় চেনা”। অর্থাৎ কোনও ব্যক্তি, জীব বা নির্জীব বস্তু, আমরা তাঁদের নাম দিয়েই চিনি। যেমন ভারতীয় রেলের সমস্ত স্টেশনের গালভরা সব নাম রয়েছে। কোনও কোনও স্টেশনের যেমন নান্দনিক নাম, তেমনই কোনও স্টেশনের নাম উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হয়। যেমন ভারতের দীর্ঘতম নামের স্টেশনটি, যেটি অবস্থিত তামিলনাড়ুতে। সেই স্টেশনের নাম ভেঙ্কটনারসিমহারজুভারিপেটা (Venkatanarasimharajuvaripeta)। এই স্টেশনের নামের মধ্যে রয়েছে ২৮টি অক্ষর, যা উচ্চারণ করতে আমাদের দাঁত ভাঙতেই পারে। কিন্তু আজ আমরা আলোচনা করছি পশ্চিমবঙ্গের কয়েকটি রেলস্টেশনের নামকরণ নিয়ে। এগুলির পিছনে রয়েছে মজার ইতিহাস।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

স্টেশনের নাম নিয়ে নানা মজার মজার গপ্পো আছে। যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাতালঘর উপন্যাসে আছে বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের নাম। জনশ্রুতি, এই স্টেশনের নাম উচ্চারণ করেছেন কি মরেছেন। এমনকি রেলের কোনও টিকিটঘরে গিয়ে বেলমুড়ি স্টেশনের নাম বলে টিকিট চাইলেও টিকিটবাবু ক্ষেপে লাল হয়ে যাবেন। মানুষের বিশ্বাস, এই স্টেশনের নামটি বড়ই অপয়া। তাই কেউ এই স্টেশনের নাম মুখে আনতে চান না। নিজেদের সুবিধার্থে অনেকেই এই বেলমুড়ি স্টেশনের নাম করে নিয়েছেন মাঝের গ্রাম বা মাঝের গাঁ। কেউ কেউ মজা করে একে শ্রীফল চালভাজা স্টেশনও বলে থাকেন। কারণ শ্রীফল হল গিয়ে বেল এবং চালভাজা মানে মুড়ি।

 

শিয়ালদা স্টেশনের আগের স্টেশন হল বিধাননগর রোড। অনেক আগে এই স্টেশনের নাম ছিল উল্টোডাঙা। কোনও এক কালে এই অঞ্চলের আশেপাশে প্রবল ঝড়ে উল্টে গিয়েছিল সাতটি ডিঙি নৌকা। কালক্রমে এই এলাকার নাম হয়ে যায় উল্টোডাঙা। যদিও বর্তমানে উল্টোডাঙা এবং চক্ররেলের লাইনে উল্টোডাঙা রোড স্টেশন দুটি আর নেই। তেমনই শ্রীরামপুর স্টেশনের নামকরণের গল্পও অনেকে জানেন না। সেই ব্রিটিশ আমলে সাহেবের কাছে গরীব মানুষের কাতর ভিক্ষার আবেদন “Sir I am poor” বদলাতে বদলাতে কবে যে শ্রীরামপুর নাম নিয়ে নিয়েছে তা স্পষ্ট করে বলা যায় না। আবার বর্ধমান-রামপুরহাট-সাহেবগঞ্জ লুপ লাইনে একটা স্টেশন আছে নোয়াদার ঢাল নামে। এই স্টেশনের নাম নিয়েও একটা মজার গল্প প্রচলিত আছে। নতুন রেললাইন পাতার পর ইংরেজ সাহেব স্টেশনের নামকরণ করছেন আশেপাশের গ্রামগুলির নামের সঙ্গে মিলিয়ে। সেই অনুযায়ী দুটি স্টেশনের নাম হল পিচকুড়ির ঢাল এবং ঝাপটের ঢাল। এরপর তৃতীয় স্টেশনের নামকরণ করার সময় সাহেব বাঙালি কেরাণীবাবুকে বললেন, “Anything but no other dhal”। সেই কেরানীবাবু কি বুঝলেন কে জানে, তিনি সেই স্টেশনের নাম লিখে রাখলেন নোয়াদার ঢাল।

 

আবার স্থানীয়দের চাপে পড়ে আশেপাশের দুটি বা তিনটি গ্রামের নাম নিয়ে একটি স্টেশনের নামকরণ হয়েছে এমন উদাহরণও রয়েছে এই বঙ্গে। যেমন বনগাঁ শাখায় বিশরপাড়া-কোদালিয়া স্টেশন। আবার হাওড়া-খড়গপুর শাখায় রয়েছে নারায়ণপাকুরিয়ামুরাইল স্টেশন। কারণ সেটি আশেপাশের তিনটি গ্রাম নারায়ণ পাকুরিয়া ও মুরাইলের নাম মিলিয়ে হয়েছে। ফলে এটিই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নামের রেলস্টেশনের মর্যাদা পেয়েছে। নারায়ণপাকুরিয়ামুরাইল স্টেশন পাঁশকুড়া জংশন স্টেশনের পরেই অবস্থিত।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: HISTORYINDIAN RAILWAYSRAIL STATION
Previous Post

হাসিনার পদত্যাগপত্রই নেই রাষ্ট্রপতির কাছে!

Next Post

 ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’! কোথায় কোথায় দুর্যোগের আশঙ্কা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি