• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ধনতেরাস কি, কেনই বা এই দিন কিনতে হয় ঝাড়ু?

ধনতেরাস কি, কেনই বা এই দিন কিনতে হয় ঝাড়ু?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

প্রতি বছরই কালীপুজোর দুইদিন আগে পালন করা হয় ধনতেরস উৎসব। যদিও এই উৎসব মূলত অবাঙালিদের মধ্যেই প্রচলিত ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে এটি বাঙালিদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। মানুষের বিশ্বাস, এই ধনতেরাসের দিন সোনা-রুপো বা কোনও ধাতুর সামগ্রী কেনা অত্যন্ত শুভ। আরও একটি জিনিস কেনার প্রচলন আছে, সেটি হল ঝাড়ু। আসুন এক ঝলকে জেনে নেওয়া যাক, এই ধনতেরস আসলে কি, আর কেনই বা সোনা-রুপো বা ঝাড়ুর কেনার প্রচলন রয়েছে এই বিশেষ দিনে।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আগেই বলেছি কালীপুজোর দুইদিন আগে ধনতেরস পালিত হয়। কালীপুজোর আগের দিন হল কৃষ্ণা চতুর্দশী বা ভূত চতুর্দশী। তার আগের দিন অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয়। সংস্কৃতে ধন্বন্তরী ত্রয়োদশী শব্দ থেকেই ধনতেরস এসেছে বলে অনেকে মনে করেন। এই দিনটি আসলে ধন্বন্তরীর পুজো করা হয়। হিন্দু ধর্মের মতে, ধন্বন্তরী হলেন বিষ্ণুর এক অবতার, তিনি দেবতাদের চিকিৎসক। কথিত আছে, সমুদ্র মন্থনকালে আবির্ভূত হন। তাঁর এক হাতে অমূতকলস এবং অন্যহাতে আয়ুর্বেদশাস্ত্রের বই ছিল। আজও আমাদের বহু প্রতিথযশা চিকিৎসককে ধন্বন্তরী বলার চল আছে। ২০১৬ সালে ভারতের আয়ুর্বেদমন্ত্রক ধনতেরসের দিনটিকে জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবে ঘোষণা করেছে। এবার আসি আসল কথায়।

 

হিন্দু শাস্ত্র মতে,  এদিনই বিষ্ণুর থেকে লক্ষ্মীর কাছে শক্তি প্রবাহিত হয়। এই শক্তি সেখান থেকে গোটা সৃষ্টির মধ্যে ছড়িয়ে দেন দেবী লক্ষ্মী। সেই থেকেই ধনতেরসের দিন সোনা-রুপো কেনার চল। কেনাকাটার জন্য বছরের সবচেয়ে শুভ দিন হিসেবে গণ্য করা হয় ধনতেরসকে। এদিন রুপোর বাসনপত্র কেনাও অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। এছাড়া কেউ কেউ পেতলের বাসনও কিনে থাকেন। তবে নতুন বাসন কিনে ধনতেরসের দিন সেটি ঘরের পূর্ব দিকে রাখবেন। তবেই ঘরে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।

 

তবে ধনতেরসের দিন ঝাড়ু কেনাও অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়। ঝাড়ু কিনে ঘরে আনার অর্থ আপনি দারিদ্র্যকে ঘর থেকে বিদায় করছেন। তাই ধনতেরাসের দিন ঝাঁটা কেনা খুবই শুভ। ঝাড়ু এমন একটি উপাদান যা বাড়ির সমস্ত ময়লা আবর্জনা পরিস্কারের কাজে লাগে। এর অন্তর্নিহিত অর্থ, ঝাড়ু সমস্ত অশুভ শক্তিকে দূরে রাখে এবং ইতিবাচক শক্তির প্রাবল্য বৃদ্ধি করে। ঝাড়ুকে সংসারের ময়লা ও নেতিবাচকতা সরানোর প্রতীক হিসাবেও ধরা হয়। হিন্দু পঞ্জিকা মতে, ধনতেরসের সময়ে বিশেষভাবে ঝাড়ু কেনা শুভ ফল প্রদান করে এবং এটি পরিবারের জন্য উন্নতির পথ সুগম করে। পাশাপাশি, ধনতেরসের দিন ঝাড়ু কেনার মাধ্যমে পরিবারে ধনের আগমন ঘটে বলে মনে করা হয়। এই দিনে ঝাড়ু কিনলে পরিবারের সদস্যরা আর্থিকভাবে শক্তিশালী হন এবং ধন-সম্পদে ভরপুর থাকেন। বিশ্বাস, লক্ষ্মী নোংরা অপরিচ্ছন্নতা একদমই পছন্দ করেন না। তাই যে স্থান অপরিস্কার, সেখানে লক্ষ্মীর চরণ পড়ে না বলে মনে করা হয়। তাই ধনতেরসে লক্ষ্মীকে প্রীত করতেই ঝাড়ু বা ঝাঁটা কেনার চল রয়েছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: Dhanteras 2024KALI PUJA 2024
Previous Post

চীন থেকে সাইকেল চালিয়ে রোনাল্ডো ভক্ত সাক্ষাৎ করলেন সৌদি আরবে।

Next Post

ভূত চতুর্দশী কি, কেনই বা ১৪ প্রদীপ জ্বালানো হয় এই দিন?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
27
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
32
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি