অনেক সিনিয়র ক্রিকেটারই মনে করেন দলের জয়ে যেমন, কোচের ভূমিকা কম থাকে। তেমনই দলের হারেও কোচের ভুমিকা বা গুরুত্ব কম থাকে। রোহিত নিজেও বলেছেন, কোচ তো সবে দলে এসেছে, কোচ আর সার্পোটিং স্টাফদের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তবে বোর্ড যে আর খুব বেশী সময় দেবে বলে, মনে করছেন না ক্রিকেট বিশেজ্ঞরা। উল্টে যে বিষয়টি উঠে আসছে তাতে ভারতের ০-৩ হারের জন্য কোচের দায়বদ্ধতা এসে যাচ্ছে বলেই মনে করছেন অনেকে। রাহুল দ্রাবিড় কোচ থাকার সময় ঘরের মাঠে ঘূর্ণি পিচ তৈরী করা হত না। কিন্তু পুণে এবং মুম্বইয়ে ঘূর্ণি পিচ বানানোর নির্দেশ দিয়েছিলেন গম্ভীর। সূত্রের খবর, গম্ভীরের সেই সিদ্ধান্ত দলের অনেকেই মানতে পারেননি। বোর্ডের অনেক কর্তাই সেই সিদ্ধান্ত শুনে অবাক হয়েছিলেন। তাই গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের প্রশ্ন করা হবে আগামী দিনে তারা কী ভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের পর সমালোচনার মুখে ভারতীয় দল। নিউজিল্যান্ডের কাছে যঘন্য হার সব হিসাব বদলে দিয়েছে রোহিত শর্মাদের । এই ফল কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অনেকে মনে করছেন তাঁর নেওয়া সিদ্ধান্ত নিয়েও বোর্ড প্রশ্ন তুলতে পারে।টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় হেরেছিল ভারত। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় হেরেছিল ভারত। সেই শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। তার পর আবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় হার। প্রথম বার ভারতের মাটিতে সিরিজ় জিতল কিউয়িরা। তিন মাসের মধ্যে দু’টি সিরিজ় হারতে হয়েছে গম্ভীরের দলকে। অনেকেই মনে করছেন, বোর্ড এবার গম্ভীরের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কিছুটা রাশ টানবে। হয়তো টিম নির্বাচনের সময়, গম্ভীর নাও থাকতে পারেন। শুধু দেশের মাটিতে ঘূর্ণি উইকেট বানিয়ে বিপদ ডেকে আনাই নয়, বেঙ্গালুরুতেও ভুল সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সেই দায়ও এড়িয়ে যেতে পারবেন না গম্ভীর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পিচ বুঝতে ভুল করেছে ভারত। বেঙ্গালুরুর মেঘলা আবহাওয়ায় টস জিতে রোহিত শর্মার ব্যাট করার সিদ্ধান্ত তার সবচেয়ে বড় উদাহরণ। পরে রোহিত স্বীকার করে নিয়েছিলেন যে পিচ বুঝতে পারেননি। সেই দায়ও কিন্তু কোচের। স্বাভাবিক ভাবেই অস্ট্রেলিয়া সফরের দিকে তাকিয়ে সবাই। যদি এই সফরেও ফল খারাপ হয়, তবে কোচ সহ সিনিয়র খেলোয়াড়দের নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করবে বোর্ড।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post