আইপিএলে নিলামের দ্বিতীয় দিনে মুম্বাই ইন্ডিয়ান্স দীপক চাহারাকে ৯.২৫ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করে। জশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের সঙ্গে এবার জুড়লেন একসময় ভারতের দলের নিয়মিত পেসার। যাহার আইপিএলের ডিজিটাল সম্প্রচার কারি চ্যানেলে বলেন,”মুম্বাই ইন্ডিয়ান্সে এসে দুর্দান্ত লাগছে কারণ আমি জানি এরা দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি এবং মুম্বাই এর ঘরের মাঠে স্টেডিয়ামে আমার বোলিং শৈলীর জন্য একদম উপযুক্ত। এখানে বল সুইং করে এবং সিম মুভমেন্ট পাওয়া যায়। আর যখনই আমি ওয়াংখাড়ে খেলেছি তখনই ভালো করেছি। আমি মুম্বাইয়ের অংশ হতে পেরে সত্যিই খুশি”। ২০২২সালে চাহার কে চেন্নাই সুপার কিংস ১৪ কোটি টাকায় দলে নিয়েছিল। কিন্তু সেই মরসুমে একটি ম্যাচেও খেলতে পারেনি চোটের কারণে। জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন চোটের কারণে। তবে আপাতত ফিট চাহার ফিরছেন ক্রিকেটে। তিনি চোটের প্রসঙ্গে বলেন, “এখন সব ভালো আইপিএলের পর আমি ইংল্যান্ডে গিয়েছিলাম এক ফুটবল ক্লাবের প্রায় ১০ থেকে ১২ সপ্তাহ প্রশিক্ষণ নিয়েছি। খুবই পরিচিত ফুটবল ক্লাব। এই প্রশিক্ষণ আমাকে সাহায্য করেছে। এরপর আমি দেশে ফিরে রঞ্জি ট্রফি খেলেছি। অনেক ওভার বল করেছি। আমি সত্যিই গত ছয় মাসে কঠোর পরিশ্রম করেছি।”চাহার কিন্তু বিশ্ব রেকর্ডধারী ভারতীয়। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পরিসংখ্যানে একবার চোখ রাখলে দেখা যাবে যে চাহার রয়েছে তালিকার চারে। ২০১৯ সালের নাগপুরে চাহার কামাল করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ৩.২ ওভার বল করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন মাত্র ৭ রান দিয়ে ।দেখা যাক চাহার আইপিএলে আগুন জ্বালিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন কিনা।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post