শুক্রবার আইএসএলের প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল আর তার পরের দিনই এলো আরেকটি সুখবর। আনোয়ার আলির ব্যাপারে আই এফ এ কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়ে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা ।এ মরসুমে ইস্টবেঙ্গলের সই করেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায়। মোহনবাগান দাবি করে আনোয়ার তাদের প্লেয়ার। ইস্টবেঙ্গলে একই দাবিতে অনড় থাকে ।বিষয়টি সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে যায়। তবে এর মধ্যে ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল। আনোয়ার আলি কে প্রাথমিকভাবে নির্বাসিত এবং জরিমানা করা না হলেও পরে তাতে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। এখনো তাঁকে নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।
এতে অবশ্য খেলতে বাধা নেই। ইস্টবেঙ্গল জার্সিতে নিয়মিত খেলছে আনোয়ার ।এর মাঝে আনোয়ার আলী ইস্যুতে বিরাট স্বস্তি ইস্টবেঙ্গলের। ফুটবলারদের ট্রান্সফার স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলায় স্হগিতাদেশ দিল ফিফা। ফলে আনোয়ার আলিকে নিয়ে আপাতত কোন সিদ্ধান্ত নিতে পারবেনা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি।












Discussion about this post