: হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হওয়ার পরই জানা গেল ভারত পাকিস্তান মহরণের দিনক্ষণও পাকা করে ফেলা হয়েছে। টুর্নামেন্টের প্রথম সপ্তাহে মুখোমুখি হতে চলেছে দুই দল। সব ঠিক থাকলে দুবাইয়ে খেলা হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। । সাধারণত কোন প্রতিযোগিতার অন্তত তিন মাস আগে সুচি ঘোষণা করে নিতে হয়। কিন্তু চ্যাম্পিয়ন্স অফিস সূচি এখনো ঘোষণা করতে পারেনি আইসিসি। কারণ টুর্নামেন্টের আয়োজনের ঘিরে দীর্ঘদিন ধরে চূড়ান্ত ডামাডোল চলছে। শোনা গিয়েছে হাইব্রিড মডেলের ভারতের ম্যাচগুলো হবে দুবাই বা আবু ধাবিতে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পাকিস্তানের খেলা হবে। প্রথা অনুযায়ী, টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়নরাই উদ্বোধনী ম্যাচ খেলে। সেই প্রথা মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ম্যাচ মাঠে নেমে পড়বে পাকিস্তান ।সূত্রের খবর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফি ।টুর্নামেন্টের প্রাথমিক সূচি তৈরি হয়ে গেলেও তাতে বেশ কিছু পরিবর্তন করতে হবে। ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে দলগুলি দুবাই যেতে হবে সেই দলগুলি যেন দুই ম্যাচের মাঝে পর্যাপ্ত সময় পায় সেদিকে নজর রেখে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হবে। । ভারত পাক মহারণ কবে হতে চলেছে সেটা সম্ভাব্য দিনক্ষণ ও জানা গিয়েছে। সাধারণত মেগা টুর্নামেন্টের শুরু হওয়ার প্রথম সপ্তাহে রবিবার ভারত পাকিস্তান ম্যাচ রাখা হয়। সম্প্রচারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় আইসিসি ।আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও সেই প্রথা মানা হবে । সম্ভবত ২৩ শে ফেব্রুয়ারি মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্ধী। দুবাইয়ে খেলা হতে পারে এই ম্যাচ। তবে এখনো সরকারিভাবে সুচি নিয়ে কিছু জানানো হয়নি আইসিসির তরফে
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post