বিহারকে ৯ উইকেটে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় জয় পেল বাংলা। দারুন বোলিং করে জাতীয় দলে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন মহম্মদ শামি। মঙ্গলবার বিহারের বিরুদ্ধে মাঠে নেমে মোটামুটি সব লক্ষ্যেই সফল করণলালরা। ৬ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে বাংলা। সায়ন শামিদের দুর্দান্ত বোলিং এর সামনে ভেঙে পড়ে বিহারের ব্যাটিং লাইন আপ। অল্প রানের টার্গেট সহজেই তুলে ফেলে বাংলা। সৈয়দ মুস্তাক আলিতে শামির পারফর্মেন্স নজরে রেখেছে জাতীয় দলের নির্বাচকরা। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলতে তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে কিনা সেই সিদ্ধান্ত ও খানিকটা নির্ভর করছে এই টুর্নামেন্টের শামির পারফরমেন্সের উপর। এদিন চার ওভার বল করে একটি উইকেট পেয়েছেন বঙ্গ পেসার মাত্র ১৮ রান দিয়ে। উল্লেখ্য এর আগে পরপর দুটি ম্যাচে উইকেট উইকেট পাননি শামি। বাংলার বোলারদের দাপটে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র ১৪৭ রান তোলে বিহার। রান-তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে বাংলা রান তুলে নেয় এবং ৯ উইকেটে জয় লাভ করে ।মাত্র ৪৭ বলে ৯৪ রান করেছেন করনলাল। বড় জয় পেয়ে বাংলা রান রেট বেশ খানিকটা বাড়িয়ে নিয়েছে।এদিন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বঙ্গ ব্রিগেড।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post