আরো একবার পিছিয়ে পড়লেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। একেই চ্যাম্পিয়নস ট্রফির জট কাটাতে পারেনি ।তার উপর ব্রাত্যই থাকলেন তিনি। ১লা ডিসেম্বর আই সি সির চেয়ারম্যানের দায়িত্ব অফিসিয়ালি নিয়েছেন জয় শাহ ।তারপরে স্বাভাবিকভাবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের পথ খালি হয়ে গিয়েছিল। মাঝে ক্রিকেট মহলে শোনা গিয়েছিল ক্রিকেট বোর্ডের প্রধান মহসিনকে এবার দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের ভূমিকায় ।আদতে কিন্তু তেমনটা হলো না। শ্রীলংকা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা এবার থেকে সামলাবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের দায়িত্ব। এশিয়ান ক্রিকেট প্রধানের দায়িত্বে গত তিন বছর ছিলেন জয় শাহ। তার নেতৃত্বে এশিয়া কাপ ২০২৪ থেকে ৩১ এর কমার্শিয়াল স্বত্বের ভ্যালুতে লাভ হয়েছিল। আরো সহজ করে বললে ,জয় জমানায় বাণিজ্যিকভাবে এসএসসির কোষাগার অর্থে সমৃদ্ধ হয়েছে। ২০১৯ সাল থেকে এসএসসির ফিন্যান্স এন্ড মার্কেটিং কমিটির চেয়ারম্যান ছিলেন শাম্মি । তিনি দীর্ঘদিন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন। ফলে এশিয়ান ক্রিকেট কিভাবে কাজ করে তা নিয়ে শাম্মির ধারণা রয়েছে । একই ভারতের কাছে হার, এশিয়াও হাতছাড়া হলো পাকিস্তানের ।যেহেতু কয়েকদিনের মধ্যে শোনা গিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হতে পারেন মহসিন নকভি, তাই এ নিয়ে বেশি আলোচনা হচ্ছে ।জয় শাহ আই সি সি চেয়ারম্যান হওয়ায় এসিসির পদ ফাঁকা ছিল । নকভি কে টপকে দায়িত্ব নিলেন শ্রীলংকার শাম্মি সিলভা। অনেকেই বলেছেন এ আসলে জয়ের খেলা।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post