সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের স্থানীয় জনতার মধ্যে টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ-ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে। দুই দিকেরই বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে, অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে ‘বন্দে মাতরম’ স্লোগান দিতেও দেখা যায়। যদিও এ ভিডিও যাচাই করা হয়নি।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী , ঘটনার সূত্রপাত গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ-ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে।
বেশ কিছুদিন ধরেই যেমন ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। ঠিক তেমনই চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। সীমান্ত এলাকায় বাংলাদেশের অংশের মানুষ ভারতের উদ্দেশে এবং ভারতীয় অংশের মানুষ বাংলাদেশের উদ্দেশে স্লোগান দেন বলে জানান বাংলাদেশের বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন।
তিনি জানান, অপরপ্রান্ত অর্থাৎ ভারতের থেকে ‘বন্দে মাতরম’ ‘জয় শ্রীরাম’ এমন স্লোগান দেয়া হচ্ছিল, তখন এপারের মানুষ ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে জবাব দেয়।
মি. আহমেদ এলাকাবাসীদের উদ্দেশ্যে বলছিলেন, এখানে বাংলাদেশ অংশে সীমান্ত ঘেঁষে যেসব কৃষকদের জমি রয়েছে তাদের মধ্যে আশঙ্কা বেশি।ওরা যদি মেরে লাশটা কাঁটাতার বেড়ায় ঝুলিয়ে দিয়ে বলে তার কাটছিল, আমাদের কিচ্ছু বলার থাকবেনা,” এছাড়া গোলাগুলি হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র এন কে পান্ডে জানান, সমস্যার কিছু ছিল না, বেড়া নির্মাণের কাজ চলছিল , যেটায় অপর পাশ থেকে আপত্তি জানানো হয়েছিল তার জবাব দেওয়া হয়েছে।
এই ঘটনার পর আর নির্মাণকাজ আর চালু করা হয়নি বলে জানানো হয়েছে বিজিবির দিক থেকে।
এ বিষয়ে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে আব্দুর রউফ জানান, এখানে অনুমোদন নিয়ে থাকলেও এক্ষেত্রে যে প্রটোকল বা নিয়মনীতি পালনের কথা সেগুলো মানা হয়নি। যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্তগুলো ওপর পর্যায় থেকে আসতে হয়।












Discussion about this post