শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের পানিটাঙ্কির ভারত নেপাল সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভারত এবং নেপাল দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে দুই দেশ।
বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের পানিটাঙ্কির ভারত নেপাল সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকালে রানিডাঙ্গার এসএসবি ক্যাম্প থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসেন পানিটাঙ্কির ভারত নেপাল সীমান্তে। এসএসবির আধিকারিকদের সঙ্গে নিয়ে টোটোতে করে সীমান্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। গোটা সীমান্ত এলাকা ঘুরে দেখলেন তিনি। পাশাপাশি সীমান্তে প্রহরার এসএসবি জওয়ানদের সাথে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের রাজ্যপাল বলেন ভারত-নেপাল সীমান্তে এসএসবি তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, যাতে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা যায়। ভারত এবং নেপাল দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে দুই দেশ। তিনি আরও বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের কাজ করছে। এসব প্রকল্পের মাধ্যমে শুধু সীমান্ত এলাকার উন্নয়ন হচ্ছে না, পাশাপাশি দেশের নিরাপত্তাও আরও দৃঢ় হচ্ছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...
Read more












Discussion about this post