তুলসি গ্যাবার্ডের মন্তব্যে ঝড় উঠে গেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। তার মন্তব্য কি ঘিরে ধরে নানাভাবে কাটাছেড়া করা হচ্ছে। কেন এই ধরনের মন্তব্য করলেন তুলসি? এই ধরনের তথ্য ভারতের তরফেই তুলসীর কানে দেওয়া হয়েছে, এমনটাও বলা হচ্ছে। কিন্তু বারে বারে এটাই প্রশ্ন উঠছে, তুলসি গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা প্রধান। তার হাতে রয়েছে মার্কিন ১৮ টা দপ্তর। যিনি যুক্তরাষ্ট্রের মত এমন একটি শক্তিশালী রাষ্ট্রের বড় দায়িত্ব সামলাচ্ছেন, তিনি কি শুধু ভারতের কথাতেই বাংলাদেশের বিষয়ে মন্তব্য করছেন? তার কাছে কি কোন তথ্য নেই? আদৌ কি এটা বিশ্বাসযোগ্য? এই প্রশ্ন গুলিই তুলছে ওয়াকিবহাল মহলের।
তবে উল্টোদিকে রাজনৈতিক একাংশ মহম্মদ ইউনুস এর আরেকটি দিক তুলে ধরেছেন। তারা বলছেন, ইউনুস শুধু ভারতের চাপে রয়েছেন তা নয়, তিনি এবার মার্কিন রোষানলে পড়লেন।
এর আগেও ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরে অবশ্য বাংলাদেশের বিষয়টি মোদীর উপর ছেড়ে দিয়েছেন তিনি। তারপরও সেখানে যেভাবে আওয়ামী লীগ নেতা কর্মী এবং সাধারণ সনাতনী হিন্দু বা সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এই কয়েক মাসে কিছুটা আয়ত্তে এলেও সেটা খুব একটা লক্ষ্যনীয় নয়।
এমনকি বাংলাদেশে নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছিল বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে। এর মধ্যে আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটি। আর এই দল মোহাম্মদ ইউনূসের মদতে গঠিত হয়েছে, সেটা পরিষ্কার। ফলে এই দল এখন সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠতে যতদিন সময় লাগবে, ততদিন নির্বাচন করা হবে না বলে অভিযোগ। এখন দেখার, শেষমেশ কি করে ইউনুস।












Discussion about this post