• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ নিয়ে স্পষ্ট বার্তায় জয়শঙ্কর বুঝিয়ে দিলেন ভারতের পরবর্তী অ্যাকশন ঠিক কী?

বাংলাদেশ নিয়ে স্পষ্ট বার্তায় জয়শঙ্কর বুঝিয়ে দিলেন ভারতের পরবর্তী অ্যাকশন ঠিক কী?

administrator by administrator
1 year ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
60
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে ক্ষমতায় এসেছে মুহম্মদ ইউনুস সরকার। যার পর ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে  ঠেকতে ঠেকতে একেবারে শেষের দিকে চলে এসেছে। যদিও এই সময়েই আমরা দেখলাম ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদি এবং ইউনূসের একটি পার্শ্ববৈঠক হল। কিন্তু তাতেও কি কমল এই শীতলতা? উত্তর হল না কমেনি। বরং আরও বেড়েছে দুই পড়শি দেশের মধ্যে সম্পর্কের শীতলতা। এরমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বাংলাদেশকে দিলেন এক স্পষ্ট বার্তা। নয়া দিল্লিতে এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে তিনি বললেন, “বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনও দেশ ভাবে না এবং এটা ভারতের ডিএনএ-তে আছে”। যা নিয়ে বাংলাদেশজুড়ে চলছে জোরদার জল্পনা-কল্পনা। আসলেই জয়শঙ্কর ঠিক কি বলতে চাইলেন, সেটা নিয়েই চলছে কাটাছেঁড়া।

শেখ হাসিনার পতনের পর থেকে পদ্মাপাড়ে ক্রমাগত হিন্দু সংখ্যালঘু নির্যাতন, অরাজক পরিবেশ, আইন-শৃঙ্খলার অবনতি হোক বা  চিন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মাখামাখি সম্পর্ক। আবার ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যবর্তন চেয়ে ঢাকার লাগাতার চাপ সৃষ্টির কৌশল ভারত মোকাবিলা করে আসছিল কূটনৈতিক পরিভাষায়। এবার দেখা যাচ্ছে ভারত ঝটিকা আক্রমণ করছে। বাংলাদেশের জন্য একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে, সেই সঙ্গে ভারতের তরফে বাংলাদেশকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। যা এতদিন শোনা যায়নি কোনও ভারতীয় কূটনৈতিক অথবা মন্ত্রীদের মুখে। যেমন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, তিনি পাকিস্তান সম্পর্কে বিগত ছয়-সাত মাসে বেশ কয়েকবার কঠোর মন্তব্য করেছেন।

কিন্তু বাংলাদেশ নিয়ে তিনি নিরবই ছিলেন। এবার তাঁর মুখে শোনা গেল প্রচ্ছন্ন হুমকির সুর। দিল্লির ওই অনুষ্ঠানে মোদি-ইউনুস বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে জয়শংকর জানান, “ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের সংযোগের কারণে এই সম্পর্ক গড়ে উঠেছে”। অর্থাৎ, তিনি বলতে চাইলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের মধ্যে আত্মীক সম্পর্ক রয়েছে সেই বাংলাদেশের জন্মলগ্ন থেকে। সেখানে ইউনূসের তদারকি সরকার খুব একটা বড় ফ্যক্টর নয়। কূটনৈতিক মহলের ব্যাখ্যা, ভারতের বিদেশমন্ত্রী বলতে চাইছেন, এই তদারকি সরকারের সঙ্গে ভারত খুব একটা যোগাযোগ রাখতে চাইছে না যেহেতু এই সরকার নির্বাচিত নয়।

এরপরেই জয়শংকরের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “অন্য কোনও দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা আমাদের ডিএনএ-তে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, ওরা সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে”। কূটনৈতিক মহলের ব্যাখ্যা, কোনও বড় পরিকল্পনা রয়েছে ভারতের। তারই আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের বিদেশমন্ত্রী। পাশাপাশি তিনি এও বোঝাতে চাইলেন, বাংলাদেশ এই মুহূর্তে সঠিক পথে হাঁটছে না। অর্থাৎ, চিন ও পাকিস্তানের দিকে ঝুঁকে বাংলাদেশ কার্যত নিজেদের বিপদই ডেকে আনছে। অপরদিকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “আশা করি, নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে। দেশ হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য আছে। আর গণতন্ত্রে নির্বাচন জরুরি। নির্বাচনই অধিকার অর্পণ করে। আশা করি, বাংলাদেশও সেই পথেই এগোবে”।

আদতে ভারতের বিদেশমন্ত্রী বলতে চাইছেন, ভারত বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক স্থাপনে আগ্রহী। এবং বাংলাদেশের সুষ্ঠ ও অবাধ নির্বাচন নিয়ে ভারতের কোনও পরিকল্পনা রয়েছে। জয়শঙ্করের এই বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলের দাবি, একসময় ভারত শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে বাংলাদেশের নির্বাচনে নাক গলিয়েছে। এবার তা সম্ভব নয়। ফলে ভারত যতই বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করুক না কেন, মুহাম্মদ ইউনূসের সরকারকে তাঁদের মেনে নিতেই হবে। অপরদিকে ভারতীয় কূটনৈতিক মহল মনে করছে, ভারত এবার চারদিক দিয়ে ঘিরছে বাংলাদেশকে। একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে আটকে দেওয়া হচ্ছে। ফলে এই চাপ খুব বেশি দিন ধরে রাখতে পারবেন না মুহাম্মদ ইউনূস।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHS JAISHANKARS JAYSHANKAR
Previous Post

পানীয় জলের চরম সংকটে গোসাবাদ্বীপ বাসী

Next Post

ইউনূসের তুরুপের তাস লালমনিরহাট বিমানবন্দর ভারতের চিন্তায় ‘চিকেন নেক’ ও চিন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by administrator
March 27, 2026
0
34
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by administrator
March 27, 2026
0
64
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by administrator
March 26, 2026
0
25
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by administrator
March 26, 2026
0
26
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
29
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by administrator
March 24, 2026
0
34
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by administrator
March 21, 2026
0
41
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by administrator
March 21, 2026
0
35
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by administrator
March 21, 2026
0
67
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by administrator
March 20, 2026
0
17
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
ইউনূসের তুরুপের তাস লালমনিরহাট বিমানবন্দর ভারতের চিন্তায় ‘চিকেন নেক’ ও চিন

ইউনূসের তুরুপের তাস লালমনিরহাট বিমানবন্দর ভারতের চিন্তায় ‘চিকেন নেক’ ও চিন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি