• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গরিমা হারিয়ে কি ক্রমশ জঙ্গিস্বর্গ হয়ে উঠছে ‘ভূস্বর্গ’?

গরিমা হারিয়ে কি ক্রমশ জঙ্গিস্বর্গ হয়ে উঠছে ‘ভূস্বর্গ’?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in Top Story, দেশ, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আপনি হিন্দু না মুসলিম? হিন্দু শুনতেই ঠাই ঠাই ঠাই… গুলিতে ঝাঁঝড়া হতে হল বেশ কয়েকজন পুরুষকে। ঘটনাস্থল কাশ্মীরের পহেলগাঁও, বৈসরণ ভ্যালি। চার রাইফেলধারী জঙ্গির তাণ্ডবে প্রাণ হারিয়েছেন প্রায় ২৮ জন পর্যটক। যারা ভূস্বর্গ ঘুরতে গিয়েছিলেন, তাঁরা স্বপ্নেও ভাবতে পারেননি ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে ভূস্বর্গ। তবে আশ্চর্যজনক বিষয় হল বেছে বেছে মারা হল পর্যটকদের। কেন?

ADVERTISEMENT

পৃথিবীর স্বর্গ কাশ্মীর এখন অনেকটাই শান্ত। এমন দাবিই করে আসছিলেন কেন্দ্রের বিজেপি সরকার। ৩৭০ ধারা বিলোপ করা থেকে শুরু করে জম্মু-কাশ্মীরে নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন করানোর কৃতিত্ব নেওয়া হচ্ছিল বুক ফুলিয়েই। কিন্তু মঙ্গলবার দুপুরে সেই দাবি যেন ফুৎকারে উড়িয়ে দিল একে-৪৭ রাইফেলধারী চার যুবক। একেবারে মিলিটারি কায়দায় নিখুদ পরিকল্পনায় গুলি করে মারলেন ২৮ জন পর্যটককে। ঘটনাস্থল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যাকা। আপাত শান্ত কাশ্মীরের এক অফবিট ডেস্টিনেশন। গত এক-দুই বছর ধরে এই উপত্যকা পর্যটকদের কাছে অতি পরিচিত হয়ে উঠেছিল। বলা হচ্ছে, পুলওয়ামার পর এটাই কাশ্মীরের বুকে সবচেয়ে বড় জঙ্গিহানা। ফলে ভিত নড়ে গিয়েছে ভারতবাসীর। নিছক ঘুরতে গিয়ে প্রাণ হারিয়ে ফেরা, মেনে নিতে পারছেন না আসমুদ্র হিমাচল। উপত্যকার সুবজ ঘাসের গালিচা ভেসে গেল রক্তে। নির্বিচারে গুলি চালিয়ে ২৮ জনকে হত্যা করেছে জঙ্গিরা। জঙ্গি হামলার মুহূর্তের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলি। আশপাশের পাইন বনে ইতস্তত ঘোরাফেরা করছিলেন কিছু পর্যটক। কেউ পাপড়ি চাট, ভেলপুরির স্বাদ নিতে বসেছিলেন দোকানে। কেউ আবার ঘোড়সওয়ারি করতে ব্যস্ত ছিলেন। এর মাঝেই মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যায় জঙ্গিরা। কিন্তু কেন এমন হবে? কেনই বা গোয়েন্দারা জানতে পারলেন না ঘ্রুণাক্ষরেও? উত্তর খুঁজছেন দেশের তাবড় গোয়েন্দারা।

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এল চার জঙ্গির ছবি। তা সামনে এনেছে ভারতের গোয়েন্দা এজেন্সিগুলিই। জানানো হয়েছে চার জঙ্গির মধ্যে দুজন পাকিস্তানি আর দুজন কাশ্মীরী, অর্থাৎ ভারতীয়। তিন জঙ্গির নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা, একজনের নাম প্রকাশ করা হয়নি। জানা যাচ্ছে এই চারজনই লস্কর-ই তৈবা সংগঠনের সদস্য। নিরাপত্তা বিশেষজ্ঞরা দাবি করছেন, যেভাবে প্রায় ২০ মিনিট ধরে হত্যালীলা চলেছে, গুলিবর্ষণ হয়েছে। এরপর নির্বিঘ্নে ‘মিশন সাকসেসফুল’ করেছে, তাতে একটা বিষয় পরিস্কার, স্থানীয় বিচ্ছিন্নতাবাদী-সন্ত্রাসবাদীরা পাকিস্তানি জঙ্গিদের মদত না করলে এটা সম্ভব না। কয়েকটি ভিডিওর মাধ্যমে জঙ্গিদের চিহ্নিত করা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে দুজন আর্মির পোশাক পড়ে ছিলেন আর বাকি দুজন স্থানীয় কাশ্মীরী পোশাক। জানা যাচ্ছে, প্রথমে সেনাবাহিনীর উর্দি পরে এসে তাঁদের নাম ও ধর্ম জিজ্ঞাসা করা হয়। তারপর মহিলা ও শিশুদের আলাদা করে দেওয়া হয়। এক জায়গায় জড়ো করা হয় পুরুষদের। এরপর মাথায় গুলি করা হয়। পাশাপাশি বেশ কিছুটা দূর থেকেও কেউ বা কারা এলোপাথাড়ি গুলি চালিয়েছে জঙ্গিদের কভার দেওয়ার জন্য। অর্থাৎ তাঁরা জানতো সেনাবাহিনী বা নিরাপত্তারক্ষীদের অবস্থান। তাই বিশেষ পরিকল্পনা ও রেইকি করেই এই হামলা।

তাহলে কেন বেছে বেছে হিন্দুদের মারা হল?

ওয়াকিবহাল মহল মনে করছেন, ওয়াকফ আইনের বিরোধিতায় এই কাণ্ড। জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের মেরে ভারত সরকারকে কোনও বিশেষ বার্তা দিতে চাইছে। গোটা ঘটনার দায় শিকার করেছে দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট নামে এক বিচ্ছিন্নতাবাদী সংগঠন। যদিও গোয়েন্দারা মনে করছেন, হামলাটির মাস্টারমাইন্ড লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সইফুল্লাই। ঘটনার পরই কাশ্মীরে পৌঁছে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি পহেলগাঁও যান। ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অপরদিকে সৌদি সফর কাঁটছাঁট করে দ্রুত দিল্লি ফিরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে দিল্লি বিমানবন্দরেই তিনি জরুরি বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। পাশাপাশি তিনি যোগাযোগ রাখছেন অমিত শাহর সঙ্গেও। তবে কি এবার বড় কোনও পদক্ষেপ নেবে ভারত?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

চিনকে অকাত দেখিয়ে ইউনূসকে শিক্ষা দিল ভারত, ট্রাম্পের সাহায্যে বরবাদ চিন

Next Post

চাকরি হারাদের আন্দোলনের ঝাঁঝে দিশেহারা মাননীয়া! পাশে নেই নয়নের মনি ভাইপো

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
12
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
23
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
চাকরি হারাদের আন্দোলনের ঝাঁঝে দিশেহারা মাননীয়া! পাশে নেই নয়নের মনি ভাইপো

চাকরি হারাদের আন্দোলনের ঝাঁঝে দিশেহারা মাননীয়া! পাশে নেই নয়নের মনি ভাইপো

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি