পহেলগাঁওয়ে বেছে বেছে ২৬ জন পর্যটককে খুনের বদলা নিল ভারত। পাক অধিকৃত কাশ্মীরে নটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। যে প্রত্যাঘাতের জন্য গোটা দেশ মুকিয়ে ছিল, সেই প্রথম প্রত্যাঘাত শুরু হয়ে গেল। এর মধ্যেই বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ। আগামী সাত দিনের মধ্যে চট্টগ্রাম দখলের পরিকল্পনা আরাকান আর্মির। বাংলাদেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে ওই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করার জন্য। ভারতের সেভেন সিস্টার্স দখলের বারবার হুমকি দিয়েছিল বাংলাদেশ। এবার সেভেন সিস্টার দখলের স্বপ্ন ভেঙে চট্টগ্রামকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা করতে হবে ইউনূসের দেশকে। সাধারণ জনগণকে কি জবাব দেবেন মোহাম্মদ ইউনুস, যাকে কিনা সাধ করে বিদেশ থেকে এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করেছিলেন ছাত্রনেতারা। আরাকান আর্মির খবরে ঘুম উড়েছে প্রধান উপদেষ্টার।
কিছুদিন আগেই, বাংলাদেশের সেনাপ্রধান কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বললেন, যুদ্ধের প্রস্তুতি নাও। কিন্তু হল টা কি? কোন যুদ্ধের প্রস্তুতির কথা বললেন নোবেল জয়ী? খবর রয়েছে, সাত দিনের মধ্যে দখল হতে পারে চট্টগ্রাম। আরাকান আর্মি, বাংলাদেশের চট্টগ্রামকে দখল করে নিতে পারে বলে খবর। ইতিমধ্যেই মায়ানমারের একটি অঞ্চল থেকে মুসলিম রোহিঙ্গাদের বিতাড়িত করা শুরু করেছে আরাকান আর্মী। আর সেখানেই নাকি হয়েছে গোপন সামরিক বৈঠক। তৈরি হয়েছে প্ল্যান। আগামী সাত দিনের মধ্যেই নাকি চট্টগ্রামে আঘাত হানতে পারে তারা। আর সেই কারণেই নাকি বাংলাদেশের সেনাপ্রধান কে যুদ্ধের প্রস্তুতির কথা বলেন মোহম্মদ ইউনূস। যখন ভারত পাকিস্তানের ওপর করা প্রত্যাঘাত হানছে, তখন বাংলাদেশ যুদ্ধের মুখে। বাংলাদেশ ভারত বিদ্বেষ বাড়িয়েছে। পাকিস্তানকে ইন্ধন জুয়েছে। এমনকি কিছুদিন আগে বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা বলেন, ভারত যদি পাকিস্তানের উপর আঘাত হানে, তবে বাংলাদেশের উচিত ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেওয়া। কিন্তু এবার নিজের দেশকেই কি বাঁচাতে পারবেন ইউনুস? এই মুহূর্তে আরাকান আর্মী বেস ক্যাম্প করছে, মায়ানমারের বুড়ো শিকদার পাড়াতে। আর সেখান থেকেই আক্রমণে ছক কষা হচ্ছে।
প্রথমে ইউনুস যখন সেনাপ্রধান কে বা সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছেন, তখন বহু রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন, হয়তো পাকিস্তান ভারতের যুদ্ধের আশঙ্কা তৈরি করেই বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতির কথা বলছিল। কারণ দুই দেশের যুদ্ধ হলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উপরপ্রভাব করতে পারে। তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়ার কথা শোনা গিয়েছিল ইউনূসের গলায়। কিন্তু এখন ছবিটা স্পষ্ট। আরাকান আর্মির হাত থেকে চট্টগ্রামকে বাঁচার জন্যই এই যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন মোহাম্মদ ইউনুস। এখন দেখার, শেষমেশ কি হয়।












Discussion about this post