• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রতিহিংসার ‘বদলি’? R G Kar আন্দোলনের মুখ জুনিয়ার ডাক্তারদের বদলি। জ্বালা মিটলো সরকারের?

প্রতিহিংসার ‘বদলি’? R G Kar আন্দোলনের মুখ জুনিয়ার ডাক্তারদের বদলি। জ্বালা মিটলো সরকারের?

administrator by administrator
1 year ago
in রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বদলির নেপথ্যে প্রতিহিংসা? আর জি কর আন্দোলনের অন্যতম তিন মুখকে একযোগে বদলি। বদলির খবর প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় রাজ্যে। ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্যভবনে হাজির হয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

ADVERTISEMENT

২০২৪ এর আগস্টে কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে ঘটে যায় এক নারকীয় ঘটনা। জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনে পথে নামে চিকিৎসক সংগঠন ও সাধারণ মানুষ । আর সেই প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ তিন জুনিয়র চিকিৎসক। দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়া। এবার একই দিনে এই তিন জুনিয়র চিকিৎসকের বদলির নির্দেশ সামনে এলো। রাজ্য স্বাস্থ্য দপ্তর চিকিৎসক দেবাশীষ হালদারকে আর জি কর মেডিকেল কলেজ থেকে অন্যত্র বদলির নির্দেশ দেয়। কাউন্সেলিংয়ে চিকিৎসক দেবাশিস হালদার, সিনিয়র রেসিডেন্ট হিসেবে হাওড়া জেলা হাসপাতালকে বেছে নিয়েছিলেন। হাওড়া জেলা হাসপাতালে তাঁর যোগ দেওয়ার অর্ডারও বেরিয়ে যায়। কিন্তু জয়েনিং এর সময় দেখা যাচ্ছে হাওড়া জেলা হাসপাতালের পরিবর্তে তা হয়ে গিয়েছে মালদার গাজলের মহকুমা হাসপাতাল। যে ৬৭৮ জনের তালিকা বেরিয়েছে, এই তালিকায় একমাত্র দেবাশিস হালদার তাঁরই পোস্টিংয়ের জায়গা বদল হয়েছে। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে, ৬৭৮ জনের মধ্যে শুধু দেবাশীষ হালদারই কেন? জুনিয়র চিকিৎসকের অভিযোগ সবটাই প্রতিহিংসা। আর জি কর কাণ্ডে সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থতার বিরুদ্ধে সরব হওয়ার কারণেই জুনিয়র চিকিৎসকদের লক্ষ্য করা হয়েছে।

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

দেবাশিসের পর বদলি করা হয়েছে আসফাকুল্লা ও অনিকেত মাহাতোকেও। অভিযোগ, মেধাতালিকা বেরোনোর পর দেখা যায়, দেবাশিসের মতো পোস্টিং বদলে গিয়েছে তাদেরও! আরজি করের পরিবর্তে অনিকেতকে পাঠানো হয়েছে রায়গঞ্জে, আর আসফাকুল্লার পোস্টিং হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

অভয়া কাণ্ডের প্রতিবাদে সামনে সারিতে যে জুনিয়র চিকিৎসকের নাম উঠে এসেছিল। ঘটনার ৯ মাসের মাথায় সেই তিন জুনিয়র চিকিৎসকের বদলি অর্ডার ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। এদিন আসফাকুল্লা নাইয়া বলেন, কোন কারণে, কোন ক্ষমতাবলে সরকার চাইলেই সবকিছু করতে পারে এই ঔদ্ধত্য়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন।”

জুনিয়র চিকিৎসকদের এই পোস্টিং অর্ডার প্রকাশ্যে আসতেই, এই বদলির জবাব চাইতে, স্বাস্থ্যভবনে হাজির হয় জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। স্বাস্থ্যসচিব সচিবের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা হয়নি তাঁদের। স্বাস্থ্যসচিবের ঘরের বাইরে বিক্ষোভে বসেন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। বিতর্ক দানা বাঁধতেই স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, লিস্ট বেরিয়েছে, বিভিন্ন সিনিয়র রেসিডেন্টকে পোস্টিং দেওয়া হয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিত ভাবে জানাতে পারেন। এর মধ্যে অন্য কোনও বিষয় নেই।

উল্লেখ্য, আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তাহীনতা প্রকাশ পেয়েছে। প্রশাসনিক দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। জুনিয়র চিকিৎসকরা এই সমস্যাগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর সেখানেই অন্যতম মুখ হিসেবে দেখা গিয়েছে দেবাশীষ অনিকেত ও আফসাদুল্লাহকে। তবে তাদের বদলির সিদ্ধান্ত কোনোভাবেই এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না সে কথাও স্পষ্ট করছেন জুনিয়র চিকিৎসকরা।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, উদ্বেগে সাধারণ মানুষ ইউনূসের জাপান সফর কেন? উঠছে প্রশ্ন

Next Post

২৬-র ভোটের আগেই বঙ্গ বিজেপির রদবদল! ফুল ফর্মে ফিরছে রবিনহুড দিলীপ। গ্ৰীন সিগন্যাল কেন্দ্রের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
36
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by administrator
October 30, 2025
0
20
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by administrator
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by administrator
October 23, 2025
0
40
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
34
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by administrator
October 22, 2025
0
43
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by administrator
October 22, 2025
0
29
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by administrator
October 17, 2025
0
17
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by administrator
October 15, 2025
0
41
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more
Next Post
২৬-র ভোটের আগেই বঙ্গ বিজেপির রদবদল! ফুল ফর্মে ফিরছে রবিনহুড দিলীপ। গ্ৰীন সিগন্যাল কেন্দ্রের

২৬-র ভোটের আগেই বঙ্গ বিজেপির রদবদল! ফুল ফর্মে ফিরছে রবিনহুড দিলীপ। গ্ৰীন সিগন্যাল কেন্দ্রের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি