• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, উদ্বেগে সাধারণ মানুষ ইউনূসের জাপান সফর কেন? উঠছে প্রশ্ন

দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, উদ্বেগে সাধারণ মানুষ ইউনূসের জাপান সফর কেন? উঠছে প্রশ্ন

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

যখন দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভে উত্তাল ঢাকার রাজপথ, সরকারি কর্মচারিরা পথে নেমে আন্দোলনে ব্যস্ত, সাধারণ মানুষ উদ্বেগে দিন কাটাচ্ছেন, ঠিক সেই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের জাপান সফরে উড়ে গেলেন। মঙ্গলবার মধ্য রাতে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে রওয়ানা হয়েছেন মুহাম্মদ ইউনূস ও তাঁর দলবল। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানিয়েছেন তাঁর প্রেস উইং। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে বিগত ৯ মাসে মুহাম্মদ ইউনূস ৯ বার বিদেশ সফর করেছেন। যা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ সরীফের থেকেও বেশি, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে কম বলে জানাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক মহল।

ADVERTISEMENT

মাস দুয়েক আগে সংসদে দাঁড়িয়ে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রাজ্যসভায় জানিয়েছিলেন, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে ৩৮টি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। তবে নরেন্দ্র মোদির বিদেশ সফরে যত খরচই হোক না কেন, তাতে ভারতে বিনিয়োগ যেমন আসে, বহু ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি হয় আর ভারতের কূটনৈতিক অবস্থানও মজবুত হয়। যার নমুনা সম্প্রতি অপারেশন সিঁদুরের সময় দেখা গিয়েছে। ভারত পাকিস্তানের মাটিতে একাধিক হামলা চালানোর পরও বিদেশী কোনও রাষ্ট্র এর বিরুদ্ধে একটা শব্দও খরচ করেনি। কিন্তু প্রশ্ন উঠছে, এত ঘনঘন বিদেশ সফর করে মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি আনতে পেরেছেন?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আল জাজিরার তদন্তমূলক বিভাগের সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে মুহাম্মদ ইউনূসের জাপান সফর নিয়ে কার্যত তুলোধনা করেছেন। তিনি লেখেন, যে কোনও দায়িত্বশীল, সদিচ্ছাসম্পন্ন সরকার প্রধানের পরিস্থিতির উত্তেজনা কমানোর বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু জনাব ইউনূস একটি অস্থায়ী, অনির্বাচিত সরকারের প্রধানের জন্য আরেকটি অপ্রয়োজনীয় সফরে যাচ্ছেন। জুলকারনাইন আরও লিখেছেন, মুহাম্মদ ইউনূস তাঁর থ্রি-জিরো ধারণার ওপর বক্তৃতা প্রদানের জন্যই বিদেশ সফর করেন, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। যার ফলাফল এখনও দেখা যায়নি। ওই সাংবাদিক আরও লিখেছেন, মূলত নিক্কেই ফোরামে বক্তৃতা দিতে তিনি জাপান উড়ে গিয়েছেন। আর এই সফরের ন্যায্যতা প্রমানের জন্য তিনি হাজার হাজার মানুষের সঙ্গে বৈঠক করবেন যা তাঁর প্রেস উইং ফলাও করে প্রচার করবে। জাপান থেকে ফেরার দশ দিনের মধ্যেই তিনি ফের ব্যক্তিগত একটি সফরে বিদেশ যাবেন, যেখানে তিনি একটি পুরস্কার গ্রহন করবেন। আর এই সফরগুলিতে তিনি একা যান না, সঙ্গে একটা বড় দল থাকে। জুলকারনাইনের দাবি, যা মূলত তাঁর ব্যক্তিগত ব্র্যান্ডিং বাড়ানোর জন্যই। আর সব খরচ রাষ্ট্রকেই বহন করতে হয়। তবে আসল প্রশ্নটা উপসংহারে তুলেছেন আল জাজিরার সাংবাদিক। তিনি লিখেছেন, যদি তিনি একজন নির্বাচিত সরকার প্রধান হতেন, তাহলে আমরা সফরের ফ্রিকোয়েন্সি এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতাম। আমাদের কি এখন একই কাজ করা উচিত নয়? সময় এসেছে তাকে জবাবদিহি করার। দেশটা কারো বাপের না!
প্রধান উপদেষ্টার প্রেস উইং দাবি করেছেন, তার সফরের সময় বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা করতে পারে জাপান। এর মধ্যে ৫০০ মিলিয়ন বাজেটারি সহায়তা হিসেবে, ২৫০ মিলিয়ন রেল ব্যবস্থা উন্নয়নের জন্য এবং ২৫০ মিলিয়ন অন্যান্য খাতের জন্য। এছাড়া জাপানের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলেও দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই সঙ্গে তিনি দাবি করেন, জাপানের সহায়তায় মাতারবাড়ি, মহেশখালি এলাকা আগামীদিনে একটা সিঙ্গাপুর হবে।

তবে বাংলাদেশের সমকাল পত্রিকায় একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাপান থেকে পুরোনো প্রযুক্তির প্রিপেইড গ্যাস মিটার কিনছে বাংলাদেশ। সরকার টু সরকার পদ্ধতিতে এসব মিটার কেনার জন্য জাপান থেকে ঋণ নিতে হবে কঠিন শর্তে। ঋণ দেবে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন । এই ঋণের আওতায় আট লাখ গ্যাস মিটার কিনতে বাংলাদেশের খরচ হবে প্রায় ৯০০ কোটি টাকা। প্রতি মিটারের পেছনে ব্যয় হবে প্রায় ১২ হাজার টাকা। এই চুক্তি নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশে। সবমিলিয়ে প্রধান উপদেষ্টার ঘনঘন বিদেশ সফর থেকে কি পাচ্ছে বাংলাদেশ এখন সেটা নিয়েই কাঁটা ছেঁড়া শুরু হয়েছে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশের  লালমনিরহাটে বিমানঘাঁটি করবে চিন? পাকিস্তানের মতোই হাল করবে ভারত

Next Post

প্রতিহিংসার ‘বদলি’? R G Kar আন্দোলনের মুখ জুনিয়ার ডাক্তারদের বদলি। জ্বালা মিটলো সরকারের?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
72
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
76
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
প্রতিহিংসার ‘বদলি’? R G Kar আন্দোলনের মুখ জুনিয়ার ডাক্তারদের বদলি। জ্বালা মিটলো সরকারের?

প্রতিহিংসার 'বদলি'? R G Kar আন্দোলনের মুখ জুনিয়ার ডাক্তারদের বদলি। জ্বালা মিটলো সরকারের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি