• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের  লালমনিরহাটে বিমানঘাঁটি করবে চিন?  পাকিস্তানের মতোই হাল করবে ভারত

বাংলাদেশের  লালমনিরহাটে বিমানঘাঁটি করবে চিন? পাকিস্তানের মতোই হাল করবে ভারত

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে এখন কার্যত জরুরি অবস্থা, অনেকটাই গৃহযুদ্ধের পরিস্থিতি। একদিকে মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশের কক্সবাজারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি তৈরি দেওয়ার পরিকল্পনা করেছিল ইউনূস সরকার। সেই পরিকল্পনা কার্যত ভেস্তে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তাঁর অনড় মনোভাবের জেরে রাখাইন মানবিক করিডোর এখন বিশ বাও জলে। অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর ডিভিশনের লালমনিরহাটে পুরোনো বিমানঘাঁটিটি অত্যাধুনিক রূপে তৈরি করার নামে চিনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল ইউনূস সরকার। কার্যত সেটা নিয়েও আপত্তি জানিয়ে তদারকি সরকারকে চাপে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট ভাষায় জানিয়েছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়, এমন কোনও কাজে সম্প্রীক্ত হবে না সেনাবাহিনী।

বিগত ৯ মাসে বাংলাদেশ কতটা উন্নতি করলো, এখন সেই প্রশ্ন উঠছে সে দেশে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল, অর্থনীতিবিদ থেকে শুরু করে কূটনৈতিক মহল, সকলেই মুহাম্মদ ইউনূসের মতলব নিয়ে প্রশ্ন তুলছেন। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিও নির্বাচন নিয়ে চাপ বাড়াচ্ছে। পাশাপাশি ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করানো রীতিমতো নির্দেশ দিয়ে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। কিন্তু ক্ষমতালোভী ইউনূস যে কোনও মূল্যে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া।

বাংলাদেশের রংপুরে লালমনিরহাটে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে বিমানঘাঁটি ছিল, সেখানে শেখ হাসিনার আমলে একটি বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা হয়েছিল। কিন্তু বর্তমান ইউনূস সরকার লালমনিরহাট বিমানঘাঁটি নিয়ে আরও বড় পরিকল্পনা করেছে। সরকারি ওয়েবসাইট বলছে ওই বিমানঘাঁটি ঘিরে একটা অত্যাধুনিক মিসাইল ও এয়ার ডিফেন্স প্রকল্প তৈরি করতে চায় বর্তমান তদারকি সরকার। আর সেই বিষয়ে পাকিস্তান, চিন ও তুরস্কর মতো দেশের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। যা নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তায় একটা হুমকি তৈরি হতে পারে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কারণ লালমনিরহাটের অবস্থান ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ১০০ কিলোমিটার মতো। সেখানে যদি চিন ও পাকিস্তানের অস্তিত্ব থাকে তা ভারতের কাছে হুমকি বৈকি। সম্প্রতি ভারত সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ও সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। ভারতীয় সেনা সরাসরি পাকিস্তানের মাটিতে হামলা চালিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট ভাষায় জানিয়ে রেখেছেন, অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে, বন্ধ হয়নি। তিনি এও জানিয়েছিলেন ভারতের বিরুদ্ধে যে কোনও সন্ত্রাসী হামলা যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। ফলে শিলিগুড়ি করিডোরের নাকের ডগায় যদি চিন এসে বিমানঘাঁটি তৈরি করতে চায় তাহলে তার আগেই সেটা গুঁড়িয়ে দিতে পারে ভারত। আর এটা বেশ ভালোভাবেই জানে বাংলাদেশ সেনাবাহিনী। তাই লালমনিরহাট নিয়ে অন্তরবর্তীকালীন সরকারের যে পরিকল্পনা  ছিল তাতে প্রথমেই জল ঢেলে দিল সেনাবাহিনী। এক সাংবাদিক সম্মেলনে সেনার পক্ষ থেকে বলা হয়েছে, লালমনিরহাটে যদি উন্নয়ন হয় তাতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু চিন যে লালমনিরহাটে বিমানঘাঁটি বানাবে সেটা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয়। পাশাপাশি এও জানানো হয়েছে, দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব ক্ষুন্ন হয় এমন কাজ সরকার করবে না বলেই মনে করে তাঁরা।

সেনাবাহিনীর তরফে এটা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বার্তা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। রাখাইন মানবিক করিডোর না দেওয়া নিয়ে যেমন সেনাবাহিনীর অনড় অবস্থান, তেমনই লালমনিরহাটে চিন ও পাকিস্তানকে ঢুকতে দিতেও নারাজ বাংলাদেশ সেনাবাহিনী। এটাই স্পষ্টত বুঝিয়ে দেওয়া হল ইউনূস সরকারকে। বিশেষজ্ঞরা দাবি করছেন, এই সময়ে ভারতের অভিমত খুবই স্পষ্ট। ভারতের স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনও পদক্ষেপ ভারত সরকার আর মেনে নেবে না। ফলে ভারত যেভাবে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমস এবং বিমানঘাঁটিগুলি ধ্বংস করেছে, প্রয়োজনের বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাঁটিও সেভাবে ধ্বংস করবে। তাই সাধু সাবধান।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

হতাশায় ভুগছে বিএনপি, আশায় আওয়ামী! ইউনূসের আগামী জুনে নির্বাচনের পিছনে রহস্য কী?

Next Post

দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, উদ্বেগে সাধারণ মানুষ ইউনূসের জাপান সফর কেন? উঠছে প্রশ্ন

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, উদ্বেগে সাধারণ মানুষ ইউনূসের জাপান সফর কেন? উঠছে প্রশ্ন

দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, উদ্বেগে সাধারণ মানুষ ইউনূসের জাপান সফর কেন? উঠছে প্রশ্ন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি