দিলীপেই কি আস্থা কেন্দ্রীয় নেতৃত্বের? দিলীপ ঘোষকে কি ফের বড় কোনও পদে রাখতে চাইছে কেন্দ্রীয় বিজেপি? বঙ্গ বিজেপিকে দিলীপ ঘোষই কি পরিচালনা করবেন? কারণ সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে বলেছে, পুরোনো ফর্মেই কাজ করুন। চালিয়ে ব্যাটিং করুন। আপনার মত করেই বাংলাতে বিজেপিকে শক্ত করুন। এমনই বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এমনকি আরএসএসের তরফেও এমন বার্তা দেওয়া হয়েছে বলে খবর।
একসময় বঙ্গ বিজেপির মুখ ছিলেন দিলীপ ঘোষ। তার উপরই এখনও আস্থা রাখেন বহু কর্মী। এই বার্তা পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বঙ্গ নেতৃত্বের কাছে। তাই গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে বলে খবর। এদিকে জুন মাসে বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের হতে চলেছে রাজ্য কোর কমিটির বৈঠক। রাজ্য কোর কমিটির অন্যতম সদস্য দিলীপ ঘোষ। সেই বৈঠকে তিনি ডাক পান কিনা, সেটার দিকে তাকিয়ে রয়েছে অনেকে। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি হিসাবে অনেকের নাম সামনে আসছে। উল্লেখযোগ্যভাবে গোপন সূত্রে খবর, বিভিন্ন রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি বৈঠক হয়েছে কেন্দ্রীয় উচ্চ নেতৃত্বে। তারপরই উচ্চ নেতৃত্বের তরফে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর। আর এটিই উঠে আসছে নানা জল্পনা। তবে কি দিলীপ ঘোষ কেই বঙ্গ বিজেপি পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হবে? যদিও সেই দাবাং দিলীপ ঘোষ অনেকটাই নরমপন্থী হয়েছেন। তিনি বিতর্কে থাকলেও তেমন আক্রমণাত্মক নন। আগে দেখা দিয়েছে, বিরোধী দল হোক বা বিজেপির বিরোধী নেতৃত্ব, কাউকে ছেড়ে কথা বলতেন না বিজেপি নেতা। কিন্তু এখন সুর অনেকটাই নরম।
একটা সময় দিলীপ ঘোষের হাত ধরেই বঙ্গ বিজেপির উত্থান ঘটেছিল। সেটা এখনো অনেকেই স্বীকার করেন। ২০২১ শে বিধানসভা নির্বাচনে তার হাত ধরে বিজেপি পেয়েছিল ৭৭ টি আসন। অন্যদিকে ২০১৯ এ সবার নির্বাচনে বাংলাতে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। যেটা ২০২৪ এ নেমে দাঁড়িয়েছে ১২টি আসনে। ফলে যতদিন করাচ্ছে বাংলাতে বিজেপির জায়গা দুর্বল হচ্ছে। সেটি বোঝেন দিলীপ ঘোষও। সেই কারণেই, সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, বিজেপির অবস্থা খারাপ হচ্ছে। তার কারণও তিনি উল্লেখ করেছিলেন।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই বঙ্গ বিজেপি কে শক্তিশালী করতে দিলীপকেই কি ভাবছে অমিত শাহ, জেপি নাড্ডারা? তার উত্তর অবশ্য দেবে একমাত্র সময়।












Discussion about this post