পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন। প্রত্যেকটি দল নিজেদের মত করে গুটি সাজাতে শুরু করে দিয়েছে। এমনকি প্রত্যেককে কিভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করবে, তারই স্ট্র্যাটেজি ছকা হচ্ছে। এইবার তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলে প্রবেশ করলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। তৃণমূলে যোগ দিয়েই তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে। আর এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠছে, তবে কি সামনে বিধানসভা নির্বাচনে নওশাদের বিপরীতে লড়বেন কাশেম? একমাত্র আইএসএফ বিধায়কের বিরুদ্ধে মমতার হাতিয়ার হবে এই কাশেমই?
মাস তিনেক আগে রমজান মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল এই কাশেম সিদ্দিকীকে। ফুরফুরা শরীফে ইফতারে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছিল তাকে। তখনই জল্পনা শুরু হয়েছিল, হয়তো তৃণমূলে যোগদান করতে পারেন কাশেম সিদ্দিকী। তবে খুব তাড়াতাড়ি সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রেস বিবৃতি দিয়ে জানায়, কাশেম সিদ্দিকীকে রাজ্যের সাধারণ সম্পাদক করা হল। কিন্তু হঠাৎ তিনি রাজনীতিতে প্রবেশ করলেন তিনি? কেনই বা বেছে নিলেন তৃণমূলকে? যদিও কাশেম জানিয়েছেন, ২৮ বছর ধরে তিনি ধর্ম সভা করেছেন। কিন্তু কোনও একটি রাজনৈতিক দলের না এলে সাধারণ মানুষের জন্য কাজ করা যায় না। এমনকি ফুরফুরা শরীফেও তেমন কোনও কাজ হয়নি বলে উল্লেখ করেন তিনি। এমনকি পদ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদও জানান। আর ঠিক কি বলেছেন তৃণমূলের নব রাজ্য সাধারণ সম্পাদক, শুনুন
অতীতে দেখা গিয়েছে, বিভিন্ন ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে কথা বলতে কাশেম সিদ্দিকীকে। অবশ্য এখন তিনি সেই দলেই যোগদান করলেন। এদিকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কাশেম সিদ্দিকীর তুতো ভাই। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকী একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক। ফলে শাসক দলের বিরুদ্ধে পথে নামতে দেখা যাচ্ছে ভাঙ্গরের বিধায়ককে। এদিকে তার বড় ভাই তৃণমূলে যোগদান করলেন। তবে কি নওশাদের সঙ্গে সম্পর্কের ভাঙ্গন ধরতে পারে তার? যদিও স্বাভাবিকভাবেই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক বলে উল্লেখ করেছেন কাশেম। তবে এই বিষয়ে কি বলেছেন নওশাদ সিদ্দিকী, শুনুন
এখন দেখার, বিধানসভা নির্বাচনে কাশেম সিদ্দিকীকে প্রার্থী করে কিনা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লড়াই জোরদার করার জন্য নওশাদ সিদ্দিকীর বিপরীতে লড়তে কাশেম সিদ্দিকীকে হাতিয়ার করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেষ এটাই সত্যি হয় কিনা, সেটাই এখন দেখার!











Discussion about this post