• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশকে উচিৎ শিক্ষা দিতে চান মোদি? গঙ্গা জল চুক্তি নিয়ে বড় সিদ্ধান্তের পথে ভারত!

বাংলাদেশকে উচিৎ শিক্ষা দিতে চান মোদি? গঙ্গা জল চুক্তি নিয়ে বড় সিদ্ধান্তের পথে ভারত!

administrator by administrator
12 months ago
in দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
79
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিগত দশ মাসে ভারত ও বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মুহাম্মদ ইউনূসের অন্তরবর্তীকালীন সরকার ভারত থেকে যতটা দূরে থাকা যায় সেটাই করে যাচ্ছে। সেই সঙ্গে তাঁরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্রমশ বাড়িয়ে চলেছে। একটা দেশ, তাঁরা কোন কোন দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করবে, বা কাদের থেকে দূরত্ব তৈরি করবে সেটা সেই দেশের কূটনীতির ওপর নির্ভরশীল। কিন্তু সাধারণত প্রতিবেশিদেশগুলির সঙ্গে সুসম্পর্ক থাকা কূটনৈতিক দিক থেকে একটা সফল প্রয়াস হিসেবে গণ্য হয়। এর উল্টোটাও আছে। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চিরকালই বৈরিতার। এর উন্নতি বা অবনতির কোনও অবকাশ ছিল না। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ছিল অতি মধুর ও বন্ধুত্বের। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে লড়াই করেই জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের, যা ভারতের সামরিক অভিযানের ফসল। কিন্তু মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকে ভারত বিরোধিতা চোখে পড়ার মতো বেড়েছে। যা নয়া দিল্লি মোটেই ভালোভাবে নেয়নি। কিন্তু যখন ইউনূস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ক্রমাগত হুমকি দিতে শুরু করলেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন। সূত্রের খবর এবার বাংলাদেশের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত।

ADVERTISEMENT

পহেলগাম সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল। যা আজও বহাল আছে। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ায় ভারত পাকিস্তানে সিন্ধু নদীর জলপ্রবাহ আটকে দিয়েছে। ফলে পাকিস্তান এখন জলের জন্য হাহাকার করছে। এবার ভারত আরও একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে, আর সেটা বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের সঙ্গে গঙ্গা নদীর জলবন্টন চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ভারত সরকার, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি।

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর জলবন্টন চুক্তি হয়েছিল ১৯৯৬ সালে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডঃ মনমোহন সিং আর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ৩০ বছর মেয়াদের এই চুক্তি শেষ হচ্ছে ২০২৬ সালে, অর্থাৎ আগামী বছর। সূত্রের খবর নয়াদিল্লি চাইছে গঙ্গা জল বন্টন চুক্তি নতুন করে সম্পাদন করতে। এর জন্য ঢাকাকে চাপ দেওয়া শুরু করেছে নয়া দিল্লি।

বর্তমান গঙ্গা জলবন্টন চুক্তি অনুযায়ী যে কোনও সংকটের সময় বাংলাদেশকে ৩৫,০০০ কিউসেক জল সরবরাহ করার গ্যারান্টি দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের ফাক্কায় বাঁধ নির্মাণ করে গঙ্গার জল প্রবাহ দুই দেশের মধ্যে ভাগ করা হয়। ফারাক্কা বাঁধ থেকে ফিডার ক্যানাল মারফত হুগলি নদীতে জল পাঠানো হয়, আর গঙ্গার মূল প্রবাহ বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম নিয়ে বয়ে গিয়েছে। বর্তমান নরেন্দ্র মোদি সরকার এবার সিন্ধু জল চুক্তির মতোই গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে এগোতে চাইছে। জানা যাচ্ছে ভারত ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে, নিজেদের ক্রমবর্ধমান উন্নয়নমূলক চাহিদা মেটাতে গঙ্গার জলের বৃহত্তর অংশের প্রয়োজন। এবং সেই অনুযায়ী চুক্তিটি নবিকরণ করা হবে। বিভিন্ন সূত্র দাবি করছে, ভারত অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউশেক জল চাইছে। অর্থাৎ ফারাক্কা থেকে গঙ্গার জলের প্রায় ৬৫ থেকে ৭০ হাজার কিউশেক জল এবার ভারত নেবে আর বাকিটা বাংলাদেশ পাবে।

পাশাপাশি নতুন চুক্তির মেয়াদ কম হবে বলেও মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে সম্ভবত ১০ থেকে ১৫ বছরের জন্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের সূত্রে জানা যাচ্ছে, ঘটনার আগে, পহেলগাঁও হামলার আগে পর্যন্ত আরও ৩০ বছরের জন্য চুক্তি নবায়নের দিকে ঝুঁকছিল ভারত। সেই অনুযায়ী আলাপ আলোচনাও শুরু হয়েছিল দুই দেশের মধ্যে। কিন্তু এরপর পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, সিন্ধু জল চুক্তি স্থগিত করা যার উল্লেখযোগ্য উদাহরণ। জানা যাচ্ছে যে, ফারাক্কা ব্যারেজটি মূলত ৪০,০০০ কিউসেক জলের অবিচ্ছিন্ন প্রবাহকে একটি ফিডার খালে পাঠিয়ে দেয়। যা কলকাতা বন্দর ট্রাস্টের জন্য জন্য তৈরি করা হয়েছিল। গঙ্গায় ফারাক্কা পয়েন্টের আগে ও পরে শুষ্ক মৌসুমে জলের প্রবাহ কতটা বজায় আছে, সাম্প্রতিক পরিসংখ্যান কী বলছে, গঙ্গার জলপ্রবাহের কতটা পদ্মায় আর কতটা ভাগীরথী বা হুগলী নদীতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে টেকনিক্যাল কমিটির বৈঠকে চুলচেরা আলোচনা হয়ে থাকে। কিন্তু গত মার্চে একদফা আলোচনার পর পরিস্থিতি পাল্টে যায়। এবার ভারত চাপ দিচ্ছে নিজের জন্য বেশি জল রেখে বাকি জল বাংলাদেশকে দেওয়া হবে। এখন দেখার মুহাম্মদ ইউনূসের সরকার এর কী প্রতিক্রিয়া দেয়। উল্লেখ্য, সম্প্রতি সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যেমন বলেছেন, প্রতিবেশী দেশগুলির বোঝা উচিত, ভারতের সঙ্গে কাজ করলে তারা লাভবান হবে ৷ আর তা না-হলে তাদের মূল্য চোকাতে হবে। তাঁর লক্ষ্য যে পাকিস্তান ও বাংলাদেশ, এটা নিশ্চই বলে দিতে হবে না।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বিদেশি রাষ্ট্রগুলির নজর বাংলাদেশের নির্বাচনের দিকে চলছে ঘনঘন বৈঠক, আওয়ামী লীগের জন্য কি আশার আলো?

Next Post

জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বের এক বছর কেমন গেল?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by administrator
March 27, 2026
0
33
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by administrator
March 27, 2026
0
59
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by administrator
March 26, 2026
0
25
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by administrator
March 26, 2026
0
25
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
29
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by administrator
March 24, 2026
0
30
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by administrator
March 21, 2026
0
41
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by administrator
March 21, 2026
0
35
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by administrator
March 21, 2026
0
60
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by administrator
March 20, 2026
0
17
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বের এক বছর কেমন গেল?

জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বের এক বছর কেমন গেল?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি