• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রকাশ্যে ৭ লাখ টাকার ঘুষ। ইউনূসের আশীর্বাদে তোলাবাজির রাজনীতি NCP র। দেশ লুটছে ছাত্র নেতারা

প্রকাশ্যে ৭ লাখ টাকার ঘুষ। ইউনূসের আশীর্বাদে তোলাবাজির রাজনীতি NCP র। দেশ লুটছে ছাত্র নেতারা

Sumana Sarkar by Sumana Sarkar
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এখনও পুরোপুরি এক বছর হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। উপদেষ্টা মন্ডলীতে থেকে ছাত্র নেতারা দেশ চালাচ্ছেন। এমনকি ছাত্র নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির বয়স আরও কম। তার মধ্যেই একের পর এক কুকীর্তি সামনে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এক নেতা এক মহিলার থেকে ৭ লক্ষ টাকা নিচ্ছেন। যে এনসিপি নেতাকে দেখা যাচ্ছে, তার নাম ইমামুর রশিদ। যদি এই অভিযোগ এবং ভিডিও সত্যি হয়ে থাকে, তবে ছাত্র নেতারা এত সাহস পাচ্ছেন কোথা থেকে? এমন প্রশ্ন যেমন উঠছে, ঠিক একইভাবে প্রশ্ন উঠছে, ছাত্র নেতাদের মাথার উপর হাত রয়েছে মহম্মদ ইউনূসের। তারপরও কেন লাগাম টানা যাচ্ছে না এই সমস্ত দুর্নীতির? নতুন বাংলাদেশ গড়ার বদলে দেশ লুঠছেন তারা? যে ভিডিও সামনে এসেছে সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বিএনপি নেতা ড. এ কে এম ওয়াহিদুজ্জামান।

ADVERTISEMENT

তিনি ফেসবুকে লেখেন, এটি চলতি বছর ১৪ই মে ৯ টা ২১ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় তোলা ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টির নেতা ইমামুর রশিদ একজন নারীর কাছ থেকে ৭ লক্ষ টাকা গ্রহণ করছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায়, এখানে ৭ লক্ষ টাকা, ১০ লক্ষ থাকার কথা ছিল ভাই। একটু ক্রাইসিস বুঝেন না! তখন ওই এনসিপি নেতা বলেন, ভাইকে বলছেন? ওই মহিলা জানান, হ্যাঁ বলেছি। জানা যায়,
বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে ওই মহিলা নাকি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় ৪৮ লক্ষ টাকা চাঁদা দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে কোনও কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি বলে অভিযোগ।

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

এদিকে ইমামুর রশিদ ওই বিএনপি নেতাকে জবাব দিয়েছেন এই বিষয়ে। সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, ভিডিওতে যে মহিলার কন্ঠ শোনা যাচ্ছে, তিনি গত মে মাসের প্রথম দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং দুই অঞ্চলের মুখ্য সংগঠকদ্বয়ের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে চাঁদা দিতে ইচ্ছে পোষণ করেন। এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন। তিনি জানান, ইতিপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন। সেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম। ঘটনাটি যেদিনের সেদিন সন্ধ্যে ওই মহিলা পার্টি ফান্ডে ১০ লক্ষ টাকা দেবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলেন। দলের পক্ষ থেকে সেই পার্টি ফান্ড সংগ্রহ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমি সেটি সংগ্রহ করে দলের কোষাধক্ষে জমা করি। আমি একজন সদস্য হিসাবে আমার দায়িত্ব পালন করেছি। এর থেকে বেশি কিছু নয়।

ওই ছাত্রনেতা আরও লেখেন, দলের ফান্ডের জন্য যে কেউ দলকে আর্থিক অনুদান দিতে পারে, এটাই স্বাভাবিক। পরে জানতে পারি, ওই মহিলা আমাদের দলের শীর্ষ নেতৃত্বের কাছে কিছু অনৈতিক দাবি করেন। কিন্তু শীর্ষ নেতৃত্ব সেই দাবী মানতে নারাজ হওয়া দূরত্ব তৈরি হয়। যার পরিপ্রেক্ষিতে তিনি এই ভিডিওটি অন্য কাউকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছেন। এখন বুঝতে পারছি, তার উদ্দেশ্য অসৎ ছিল এবং তার স্বার্থসিদ্ধির জন্য তিনি দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। না হলে তিনি কেন অনুদানের ভিডিও গোপনে রেকর্ড করেছিলেন?

ইমামুর রশিদ আরও লেখেন। তিনি লেখেন, দল তার কাছে আগে অ্যাপ্রোচ করেনি। তিনিই করেছিলেন। এবং তিনি কি পরিমান অনুদান দেবেন, সেটা নিজেই ঠিক করেছেন। এর পাশাপাশি আরেকটি কথা লেখেন। জাতীয় নাগরিক পার্টি অনুদানের বিনিময়ে কোনও কাজ করে দেবে, তার কোনও কমিটমেন্ট করে না। এর পাশাপাশি তিনি যে ৪৮ লক্ষ টাকার অনুদানের কথা বলেছেন, সেটাও মিথ্যে।

অর্থাৎ ইমামুর রশিদ দলকে বাঁচানোর জন্য এবং নিজেকে বাঁচানোর জন্য সোশ্যাল মাধ্যমে পুরোটাই তুলে ধরেছেন। তবে এর মধ্যে সত্যিই কোনও গলদ রয়েছে কিনা, সেটা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। এর কারণ ওই মহিলাদের অভিযোগ করছেন, সেটা আদতে সত্যি না মিথ্যা, সেটার প্রশাসনের দেখা উচিত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। যেটা দুদক নাকি তদন্ত করছে। তাকে তার পদ থেকে সাময়িকভাবে সরালেও তাকে বহিষ্কার করা হয়নি। অর্থাৎ এই ঘটনা নতুন নয়। হঠাৎ এমন অভিযোগ উঠে এলোই বা কেন? এই প্রশ্ন উঠছে। শেখ হাসিনার আমলের যা যা ঘটেছে, সেগুলো যদি পুনরাবৃত্তি হয়, তবে বাংলাদেশের জনগণকে দেখানো ছাত্র নেতাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, কোথায়?

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

আবারও ফিরছে ভয়ংকর ২৪ জুলাই। হাসিনার পথেই ইউনূস সরকার। অস্থির বাংলাদেশে বিদ্রোহের ছায়া

Next Post

রাতের মধ্যেই যোগ্য-অযোগ্য তালিকা চাই!” মুখ্য সচিবের বৈঠকের পরেও অনড় চাকরিহারারা। দিলেন মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
12
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
রাতের মধ্যেই যোগ্য-অযোগ্য তালিকা চাই!” মুখ্য সচিবের বৈঠকের পরেও অনড় চাকরিহারারা। দিলেন মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি

রাতের মধ্যেই যোগ্য-অযোগ্য তালিকা চাই!" মুখ্য সচিবের বৈঠকের পরেও অনড় চাকরিহারারা। দিলেন মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি