• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জগদীপ ধনখড়ের ইস্তফা পাকাপাকি নির্বাসন নাকি নতুন কোনও দায়িত্ব?

জগদীপ ধনখড়ের ইস্তফা পাকাপাকি নির্বাসন নাকি নতুন কোনও দায়িত্ব?

Raja Majumder by Raja Majumder
7 months ago
in Top Story, দেশ, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
44
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

দিনে সুস্থ, সন্ধ্যায় অসুস্থ, রাতে ইস্তফা। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধণখড়ের আচমকা ইস্তফা নিয়ে দিল্লির রাজনৈতিক অলিন্দ সরগরম। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি নিরবে অপসারণ করা হল তাঁকে? তবে এমনটা মনে করা হচ্ছে আপাতত ধণখড় পর্ব সমাপ্ত, আবার কেউ কেউ মনে করছেন, তাঁকে অন্য কোথাও পুনর্বাসন দেওয়া হবে।
সোমবার বিকালেও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল সংসদ ভবনে। তিনি হাসিমুখেই অনেকের সঙ্গে কথা বলেন। তার আগে রাজ্যসভার অধিবেশন সামলেছেন আগের মতোই। কিন্তু সন্ধ্যের পর থেকে আচমকা পরিস্থিতি পাল্টে গেল। সোজা রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজের ইস্তফাপত্র দিয়ে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। চিঠিতে তিনি জানান, অসুস্থতার জন্যই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিতে চান। আশ্চর্যের বিষয়, কালক্ষেপ করে রাষ্ট্রপতিও তাঁর ইস্তফাপত্র মঞ্জুর করে দিলেন। আরও আশ্চর্যের বিষয়, প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিও কালক্ষেপ না করে ট্যুইট করে ধনখড়ের সুস্বাস্থ্য কামনা করে লিখলেন, “জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি-সহ নানা পদে দেশ সেবার একাধিকবার সুযোগ পেয়েছেন। আমি আশা রাখি, তার শরীর-স্বাস্থ্য আগামী দিনে ভাল থাকবে”। সবকিছুই যেন কেমন রহস্যজনক ঠেকছে রাজনৈতিক কারবারীদের কাছে। বিরোধী শিবিরও গোটা বিষয়টিতে সন্দেহের আতশকাঁচের নীচে ফেলে পরখ করতে চাইছে, ডাল মে কুছ কাল হ্যায় কি না!
আচমকা কেন ইস্তফা দিলেন ভারতীয় রাজনীতিতে কার্যত উল্কার গতিতে উপরে উঠে আসা বিশিষ্ট আইনজীবী জগদীপ ধণখড়? আরএসএসের সঙ্গে ওতপ্রতোভাবে যুক্ত ধনখড় প্রথমে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসেন। তাঁকে বাংলায় পাঠিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রীকে বড় বার্তা দিতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। জগদীপ ধনখড় সেই কাজটা তুখোড়ভাবে করেছিলেন। প্রায়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে বিতর্ক লেগেই থাকতো। বাংলার সংবাদমাধ্যমে সে সময় কম লেখালেখি হয়নি। তারপর তাঁকে সোজা উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দিল কেন্দ্রীয় সরকার। বিগত দুই বছরে বিতর্ক যে তাঁকে তাড়া করেনি, তা নয়। কেউ কেউ মনে করছেন, সাম্প্রতিক সময়ে বিচারব্যবস্থা সংস্কার প্রসঙ্গে জগদীপ ধনখড়ের মন্তব্য এবং বিচারপতি বর্মা অপসারণ নিয়ে তাঁর মন্তব্য যথেষ্টই অস্বস্তিতে ফেলেছিল কেন্দ্রের বিজেপি সরকারকে। মনে করা হচ্ছে, এখান থেকেই বিপত্তির উৎপত্তি। তবে দিল্লির রাজনৈতিক মহল জগদীপ ধনখড়ের এই আচমকা ইস্তফার পিছনে সম্ভাব্য তিনটি কারণ খুঁজে পেয়েছে।

প্রথমত, বিচার ব্যবস্থা কেন্দ্রীয় তাঁর সাম্প্রতিক কিছু বিতর্কিত মন্তব্য এবং বিচারপতি যশবন্ত বর্মার অপসারণ-কাণ্ডে তাঁর ‘অতিসক্রিয়তা’। উল্লেখ্য এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার রাজ্যপালের ভূমিকা নিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিল। মূলত বিল আটকে রাখা ও অন্যান্য কিছু বিষয়ে মামলা হয়। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রাজ্যপালের এক্তিয়ার নেই বিল আটকে রাখার। পেশায় আইনজীবী জগদীপ ধনখড় শীর্ষ আদালতের সেই নির্দেশের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এরপর দিল্লি হাই কোর্টের বিচারপতি বর্মার অপসারণ বা ইমপিচমেন্ট ঘিরে তৈরি হয় আরও তিক্ততা। এই বিষয়ে উপযাচক হয়ে সরকারি অনুষ্ঠানে এক কেন্দ্রীয় মন্ত্রীকে প্রকাশ্যেই ‘নির্দেশ’ দিয়ে নিজের বিপদ ডেকে আনেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বহুবার তাঁকে বোঝানোর চেষ্টা হয়েছে, কিন্তু তিনি মুখে কুলুপ আঁটেননি। একের পর এক মন্তব্য করে বিড়ম্বনায় ফেলছিলেন কেন্দ্রীয় সরকারকেই। যার পরিণতি হল সোমবার। কংগ্রেসের রাজ্যসভার সদস্য জয়রাম রমেশ একটি বিবৃতিতে প্রশ্ন তুলেছেন, সোমবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে এমন গুরুতর কিছু হয়েছে। তাঁর বক্তব্য, ‘ধনখড় স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন বলেছেন। তাকে সম্মান জানানো উচিত। কিন্তু এটাও ঠিক যে, এই পদত্যাগের পিছনে গভীর কোনও কারণ রয়েছে। এই কারণটাই বোঝা যাবে দিন কয়েক পর। তাঁকে দলীয় কোনও পদে আনা হচ্ছে, নাকি পাকাপাকি নির্বাসন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

২১ শে র মঞ্চে ভাষণ দিচ্ছেন দিদি। আমোদ-প্রমোদ মদ্যপানে ব্যস্ত তৃণমূলের কর্মী ভাইয়েরা

Next Post

এনসিপি নেতাদের নিয়েই মাতামাতি সেনাবাহিনীতে। চমকপ্রদ পাল্টিবাজ সেনাপ্রধান!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
12
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
23
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
এনসিপি নেতাদের নিয়েই মাতামাতি সেনাবাহিনীতে। চমকপ্রদ পাল্টিবাজ সেনাপ্রধান!

এনসিপি নেতাদের নিয়েই মাতামাতি সেনাবাহিনীতে। চমকপ্রদ পাল্টিবাজ সেনাপ্রধান!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি