দিনে দুপুরে মুম্বাই রোডে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত কয়েকজন দুষ্কৃতি জোর করে গাড়িতে তুলে নিয়ে পাঁশকুড়ার দিকে পালানোর চেষ্টা। চলন্ত গাড়ি থেকে ব্যবসায়ীর চিৎকার, প্রাণে বাঁচতে চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দেন ব্যবসায়ী কৃশানু সামন্ত। গাড়ির পেছনে ধাওয়া করে পুলিশের, গাড়ি ও চালককে আটক করেছে।
মুম্বাই রোডে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত অপহরণের চেষ্টা। দিনে দুপুরে জাতীয় সড়কে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত কয়েকজন দুষ্কৃতি জোর করে গাড়িতে তুলে নিয়ে পাঁশকুড়ার দিকে পালানোর সময় ব্যবসায়ী চিৎকার করে। চলন্ত গাড়ি থেকে চিৎকার শুনে গাড়ির পেছনে ধাওয়া করে কোলাঘাট থানার পুলিশ। চলন্ত গাড়িতে ব্যবসায়ীর সাথে ধস্তাধস্তি শুরু হয় অপহরণকারীদের। এরপর প্রাণে বাঁচতে চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দেন ব্যবসায়ী কৃশানু সামন্ত। আহত ওই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে কোলাঘাটের পাইকপাড়ি হাসপাতালে ভর্তি করায়। ওই ব্যবসায়ীকে যে বোলেরো গাড়িতে অপহরন করে নিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিলো কোলাঘাট থানার পুলিশ কোলাঘাট থানার হলদিয়া মেছেদা রাজ্য সড়কের বুড়াড়িতে গাড়ি ও চালককে আটক করেছে।
কোলাঘাট থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বর্ধমান জেলার দেবিপুর থানার মেমারি গ্রামের ইন্টারেরিয়ার ব্যবসায়ী ব্যবসার সূত্রে কিছু জিনিসপত্র কেনার জন্য সঙ্গে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় কোলাঘাট থানার জিয়াদা গ্রামে মুম্বাই রোডে কয়েকজন দুষ্কৃতি ব্যবসায়ী কৃশানু সামন্তের গাড়ি আটকে কৃশানু সামন্তের গাড়ি থেকে জোর করে বের করে অপহরন কারীদের গাড়িতে তুলে পাঁশকুড়ার দিকে নিয়ে পালাতে থাকে।। সেই সময় গাড়িতে ব্যবসায়ী কৃশানু সামন্ত চিৎকার করতে থাকে। সেই চিৎকার শুনে মুম্বাই রোডে কর্মরত পুলিশের গাড়ি তাড়া করে। ওই সময় ফিল্মি কায়দায় ব্যবসায়ীর সঙ্গে অপহরন কারীদের সঙ্গে চলন্ত গাড়িতে ধস্তাধস্তি শুরু হয়। সুযোগ বুঝে ব্যবসায়ী টাকার বেগ টি নিয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। তার পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আহত ও আতঙ্কিত ব্যবসায়ী কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পালিয়ে যাওয়া অপহরন কারিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post