বিজেপি নেতা অশোক দিন্দা, সজল ঘোষ, অর্জুন সিংহকে নোটিশ পাঠাল নিউমার্কেট থানা। নবান্ন অভিযানের দিন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এফআইআর করে পুলিশ৷ পরে নোটিশ পাঠানো হয়।
আগামী ১৭ অগাস্টের মধ্যে থানায় হাজিরা দিতে হবে অশোক দিন্দাকে৷ পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে৷ জানা যাচ্ছে, বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট ৭টি এফ আই আর দায়ের করা হয়। এর মধ্যে পাঁচটি কলকাতা এবং দুটি হাওড়া পুলিশের তরফে রুজু করা হয়েছিল। ৪ এফাআইআর নিউ মার্কেট থানায়, এবং একটি হেয়ার স্ট্রিট থানায়। এদিকে অভয়ার বাবা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিলেন অভয়ার মা। আর এদিকে পুলিশ বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে। যা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আর জি করের নির্যাতিতার বাবা মা। তবে সেই মিছিলের উপস্থিত ছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতারা। তবে দলীয় পতাকা ছাড়াই তারা উপস্থিত হয়েছিলেন নবান্ন অভিযানে। অভিযোগ, জহরলাল নেহেরু রোডে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। এরপর লালবাজারে পক্ষ থেকে তার ফুটেজ সামনে নিয়ে আসা হয়। তার মধ্যে একটি ফুটেজে লক্ষ্য করা যায়, বিজেপি নেতা অশোক দিন্দা পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিচ্ছেন। এরপরই স্বতপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করে পুলিশ।
অন্যদিকে নোটিশ পাঠানো হয়েছে বিজেপি নেতা অর্জুন সিংহকে। একেবারে স্পষ্ট করে জানালেন, এফ আই আর হলেও বিজেপি নেতারা দমে যায় না। বরং মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে লড়াই করবেন তারা। তিনি এই বিষয়ে ঠিক কি বলছেন, শুনুন
বাইট অর্জুন সিংহ, বিজেপি নেতা
সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে মাঠে ময়দানে নেমে কাজ করতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেসের হাতিয়ার বাংলা অস্মিকা। পাল্টা বিজেপির হাতিয়ার, আরজিকর কাণ্ড থেকে শুরু করে দুর্নীতি প্রসঙ্গ। এদিকে অভয়ার মা, বাবার ডাকে নবান্ন অভিযানে পুলিশ লাঠিচার্জ করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন অভয়ারার মা। এমনকি তাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করা হয়েছিল। এবার সেই পুলিশ স্বতপ্রণোদিতভাবে এফআই দায়ের করল বিজেপি নেতাদের বিরুদ্ধে। এখন দেখার, আদৌ হাজিরা দেন কিনা বিজেপি নেতারা!












Discussion about this post