পুজোর আগেই রাজ্যে ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট রুটে অরেঞ্জ লাইন যোগ হতে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা। খবরটি সমাজমাধ্যমে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
পুজোর আগেই রাজ্যে ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এর ফলে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট রুটে অরেঞ্জ লাইন যোগ হতে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা। পাশাপাশি মেট্রোর সম্প্রসারণ হয়েছে ইয়েলো লাইন এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত। কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শন করবেন আগামী ১৬ অগাষ্ট। সব ঠিকঠাক থাকলে ২২ অগাষ্ট এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া সম্প্রসারিত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধারণ জনগণের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে, তাহলে কি পুজোর আগেই নতুন চমক আসতে চলেছে রাজ্যে।
খবরটি সমাজমাধ্যমে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দফতরের থেকে সেই আমন্ত্রণ পাওয়ার পরেই সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দুর্গাপুজোর আগে রাজ্যবাসীর জন্য কেন্দ্র সরকারের উপহার বলেও উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার।
আগামী ২২ আগষ্ট তিন মেট্রো রুটের পাশাপাশি হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রেলের সুত্রে জানা গেছে, রেল সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজের জন্য শুধুমাত্র চলতি বছরের বাজেটেই ১৩,৯৫৫ কোটি টাকা পেয়েছে বাংলা। পরিকাঠামো ও রেল পরিষেবার উন্নতির জন্য বর্তমানে এরাজ্যে ৮৩,৭৬৫ কোটি টাকার কাজ চলছে। এরই মধ্যে মেট্রোরেল পরিষেবা আরো বাড়ালো রেল মন্ত্রক।
নতুন উপহার পেতে চলেছে শহরবাসী।এবার সরকারি ভাবে জানিয়ে দেওয়া হলো ২২ আগস্ট, রাজ্য উপহার পেতে চলেছে নতুন ৩ টি মেট্রো,জানা যাচ্ছে পুজোর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্ধোধন হবে এই মেট্রো লাইনের। সাধারণ জনগণের অপেক্ষার অবসান কি হতে চলেছে তাহলে।পুজোর আগেই কি নতুন চমক আসতে চলেছে। ১৬ আগস্ট, শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে এই রুট পরিদর্শন করতে আসবেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে নিউ গড়িয়া এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলছে রুবি মোর থেকে বেলেঘাটা এবং ইয়োলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত। তাছাড়াও গ্রীন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদহ। পরিদর্শনের পর যদি সব ঠিক ঠাক থাকে তাহলে ২২ আগস্ট ,প্রধানমন্ত্রী এইসমস্ত সম্প্রসারিত রুটের উদ্ধোধন করবেন বলে জানা গিয়েছে।সাধারণ মানুষ এতে কতটা উপকৃত হবে সেটাই দেখার পালা এখন। নিত্যদিনের যানজট থেকে কিছুটা হলেও সুরাহা পাওয়ার আশা দেখছে শহরবাসী। অবশেষে বহু প্রতীক্ষিত মেট্রো রুট চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে।












Discussion about this post