রাজনৈতিক সৌজন্যতা শিকেয় তুলে আবার বিস্ফোরক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। এবার বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুংকার দিল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। পাল্টা তাকে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের।
নির্বাচন যত এগিয়ে আসছে কতই জানি রাজনৈতিক সৌজন্যতা হারিয়ে ফেলছে রাজনৈতিক নেতৃত্বরা। রিং মালদা জেলার কালিয়াচকের জালালপুরে সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেই সভায় অন্যান্য বক্তাদের পাশাপাশি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সি বক্তব্য রাখেন। জেলা সভাপতির বক্তব্যে বাঙালি ও বাংলাদেশী প্রসঙ্গ উঠতেই বিজেপিকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন তিনি। এদিন তিনি বলেন মনে রেখো বিজেপি বাঙ্গালীদের বাংলাদেশী বলছো, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের বাংলাদেশি মনে হচ্ছে যে চোখ দিয়ে বাঙ্গালীদের বাংলাদেশী দেখছো সেই দুটো চোখ উপড়ে দেবো। যা নিয়ে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মঞ্চ থেকে ঠিক কি ভাষায় বিজেপিকে আক্রমণ করেছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী সেটা একবার সোনাই।
এরপর পাল্টা দিতে ছাড়েনি বিজেপিও। বিজেপি নেতা অম্লান ভাদুড়ী বলেন, যে ধরনের মন্তব্য করছেন এরপর সাধারণ মানুষ গণধোলাই দেবে তৃণমূলের এই জেলা সভাপতিকে।
আব্দুর রহিম বক্সীকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপি, বাংলার সব মানুষকে ধর্মমত নির্বিশেষে বাংলাদেশী বলছে। যে চোখ দিয়ে বাঙ্গালীদের বাংলাদেশী দেখছে সেই চোখ উপড়ে ফেলবো বলেছি। আগেও বলেছি, আবার বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় কে যারা গালিগালাজ করে প্রতিদিন তারা যখন বলে তখন কেউ কিছু বলে না। সবাই শুধু রহিম বক্সীর কথা শুনতে পায়। যদি মমতা ব্যানার্জিকে গালাগালি করে তাদের চোখ উপরে নয় আরো কিছু করতে হলে তা করব। তাতে আমার জেল হলে হবে।












Discussion about this post