সিঙ্গুরের নার্সিং হোম থেকে তরুণী নার্সের নন্দীগ্রামের গোপালপুর পঞ্চায়েতের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী। বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছিলেন মৃত নার্সের পরিবারের সাথে দেখা করবেন তিনি। পরিবারের সমস্ত সদস্যকেই সান্তনা দিয়েছেন এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই পরবর্তী প্রক্রিয়া খতিয়ে দেখবেন বলে আশ্বাস বিরোধী দলনেতার।
সিঙ্গুরের নার্সিং হোম থেকে তরুণী নার্সের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। তরুণীর অস্বাভাবিক মৃত্যু পর মৃতদেহ ময়না তদন্ত করাকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল সিঙ্গুরের নার্সিংহোম চত্তর। মৃত তরুণীর পরিবারের দাবি ছিল কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনো হাসপাতালে অথবা সেই হাসপাতালের চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত হোক তাদের মেয়ের। নার্সের পরিবারের দাবি কে মান্যতা দিয়ে তরুণীর ময়না তদন্ত হয় কল্যাণী এমইস হাসপাতাল। আজ মৃত তরুনীর নন্দীগ্রামের গোপালপুর পঞ্চায়েতের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী। যদিও বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছিলেন মৃত নার্সের পরিবারের সাথে দেখা করবেন তিনি। ইচ্ছে মতোই মৃত নার্সের বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে সমবেদনা জানালেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।
মৃত নার্সের বাবা সুকুমার জানা বলেন, শুভেন্দু অধিকারী পরিবারের সমস্ত সদস্যকেই সান্তনা দিয়েছেন এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই পরবর্তী প্রক্রিয়া খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে প্রাথমিক ভাবে চিকিৎসকরা মনে করছেন তরুণী ওই নার্স আত্মহত্যা করেছে। এখানেও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা তার বক্তব্য এই আত্মহত্যার পেছনে প্ররোচনা রয়েছে। সে কারণেই তরুণী এই নার্স আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অত্যন্ত নিন্ম আয়ের পরিবার তাদের। বিভিন্ন ক্ষেত্র থেকে দেনা করে মেয়েকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন যা মেয়ের মৃত্যুর সাথে সব শেষ হয়ে গেছে।












Discussion about this post