বাংলায় ফের নতুন জেলার দাবি, মেদিনীপুর জেলা গড়তে ডাক।
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নজরে এলো কাঁথি এগরা। এবার মেদিনীপুর জেলাকে ভেঙে একাধিক জেলায় পরিণত করার চিন্তাভাবনা চলছে বলে খবর বিভিন্ন মহলে। ভারতের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা ছিল অবিভক্ত মেদিনীপুরের। কিন্তু ফের পূর্ব মেদনীপুর জেলাকে ছোট জেলায় রূপান্তরের বার্তা বিভিন্ন মহলে। জানা যাচ্ছে প্রশাসনিক সুবিধার্থে এবং উন্নয়নের স্বার্থকে মাথায় রেখে ছোট জেলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ছোট জেলায় ভোট ব্যাংকে ডিভিডেন্ট তোলার ক্ষেত্রেও সুবিধা হয়। সমস্ত দিক মাথায় রেখে দক্ষিণ মেদনীপুর নামে একটি নতুন জেলা গড়ার ডাক উঠলো রামনগরে। অবিভক্ত মেদিনীপুরকে ২০১২ সালে দুটো জেলায় ভেঙে দেওয়া হয়েছিল, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। তারপর ২০১৬ সালে পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম আলাদা হয়ে আলাদা জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এবার ফের পূর্ব মেদিনীপুর জেলাকে ছোট জেলায় রূপান্তরের বার্তায় খুশি এগড়ার মানুষেরা। রামনগরের পানমুন্ডিতে নতুন জেলার দাবি জানিয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক এবং রামনগর দক্ষিণ মেদিনীপুর জেলা গঠনের দাবিতে বিশেষ প্রকৃতি গঠন করা হয়। মেদিনীপুর জেলাকে আরো ছোট জেলায় ভাগ করার দাবি উত্থাপিত হয়েছে যার মূল উদ্দেশ্য হলো প্রশাসনকে আরো সহজলভ্য করা এবং জনগণের দ্রুত সমস্যা সমাধান করা। এই দাবিগুলির মধ্যে রয়েছে একটা নতুন জেলার সদর হিসেবে কাঁথিকে বেছে নিতে হবে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর তার আমলে ইতিমধ্যেই নতুন চারটি নতুন জেলা রাজ্যবাসী পেয়েছেন। সেগুলি হল আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়্গ্রাম ও পশ্চিম বর্ধমান।
ওই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন রামনগরের এক গ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি নিতাই চরন,রবীন্দ্র স্যার, তপন রঞ্জিত, দ্বিজেন্দ্রনাথ গিরি প্রমুখ। এবং ওই বৈঠকেই দাবি ওঠে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য জেলাকে ভাগ করার প্রয়োজন রয়েছে । আগামী দিনে প্রশাসনিকভাবে তারা দাবিগুলো তুলে ধরবেন।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post