স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত দাগি তালিকা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যে। ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই বিরোধীরা রাস্তায় নেমেছে যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে। মোট ২৬ হাজার জন চাকরি হারিয়েছিলেন। এসএসসি অযোগ্য বা দাগি হিসেবে মাত্র ১৮০৬ জনের নাম প্রকাশ করেছে। যা নিয়েও উঠছে প্রশ্ন। পাশাপাশি চাকরি ফেরানোর দাবি নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে । কিন্তু কোনও ভাবেই হারানো চাকরি ফিরে পাচ্ছেন না যোগ্য চাকরি হারারা।
জানা গিয়েছে শনিবার রাত আটটা নাগাদ এসএসসি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে। এরমধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেছিলেন প্রায় ১৪০০ জন। সব মিলিয়ে এসএসসির মোট ২১৬০ জনের অ্যাডমিট কার্ডও বাতিল করেছে কমিশন। এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করা হয়েছে। তার কথায় আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখছেন। আদালত যেমন বলবেন আমরা সেই পথে চলব।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তালিকা প্রকাশের পরে চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। যোগ্য চাকরিহারা শিক্ষকরা অভিযোগ করছেন সময় মত তালিকা প্রকাশ করলে তাদের এমন ক্ষতির মুখে পড়তে হতো না তাঁদের। আন্দোলনকারী চিন্ময় মন্ডল বলেন, দু’বছর ধরে আমরা দাবি জানিয়েছি এসেছি কিন্তু শোনা হয়নি। আর চাকরি চলে যাওয়ার পর কোর্টের নির্দেশের তালিকা প্রকাশ করা হলো। রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা প্রকাশ্যে আসার পর থেকে একের পর এক চাপে জড় জড়িত রাজ্য সরকার প্রকাশের পর আন্দোলনরত যোগ্য চাকরি হারাদের মধ্যে নতুন ক্ষোভ দানা বেধেছে।












Discussion about this post